শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৪৭ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘জার্মান দলে ওজিল নিজেই নিজের দরজা বন্ধ করেছেন’

স্পোর্টস ডেস্ক : জার্মানি জাতীয় দলে ওজিলের ফেরার কোনো সম্ভাবনা দেখছেন না কোচ জোয়াকিম লো। তিনি মনে করেন, ওজিল নিজেই নিজের দরজা বন্ধ করে দিয়েছেন।

বিশ্বকাপের পর জাতিগত বৈষম্যের অভিযোগ তুলে জার্মানি জাতীয় ফুটবল দলকে বিদায় বলেন ২৯ বছর বয়সী ওজিল।

মিডফিল্ডার ওজিল জাতীয় দলের হয়ে ২৩টি গোল করার পাশাপাশি ৪০টিতে অবদান রাখেন। বিশ্বকাপের আগে মে মাসে তুর্কিস্তানের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে ছবি তোলায় জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) রোষানলে পড়েন ওজিল এবং ইলকেয় গুন্দোগান। এই দুই মিডফিল্ডার তুর্কিশ বংশোদ্ভূত। কিন্তু জন্মগ্রহণ করেন জার্মানিতে। ফুটবলের জন্য তারা জার্মানিকেই বেছে নেন।

‘আমার দৃষ্টিতে ওজিল পরিষ্কারভাবে অবসরের ঘোষণা দিয়েছে। সে নিজেই নিজের দরজা বন্ধ করে দিয়েছে,’ মন্তব্য করে স্পোর্ট বিল্ডকে লো বলেন ‘তার ফেরাটা এখন কোনো ইস্যু নয়।’

জার্মানি এবার রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। দেশে ফিরে ওজিল বলেন, ‘দল জিতলে আমি জার্মান। আর হারলেই অভিবাসী বলা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়