শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৪২ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুধু উইকেটে থাকা নয়, রানও করতে চান লিটন

নিজস্ব প্রতিবেদক: সবগুলো ফরম্যাটেই ওপেনিংয়ে তামিমের যোগ্য সঙ্গীর অভাব রয়েছে অনেক দিন থেকেই। তরুণ ওপেনারদের তামিম ইকবালের ছায়ায় থেকেই খেলতে হচ্ছে। কোন তরুণ ওপেনারকেই এখন পর্যন্ত দেশের ক্রিকেটের চূড়ায় থাকা তামিম ইকবালকে ছাড়িয়ে যাওয়ার ভাবনায় খেলতে দেখা যায়নি। বরং তামিমের ছায়ায় থেকেই খেলতে দেখা গিয়েছে এবং যাচ্ছে। তবে এবারের এশিয়া কাপে তামিমের যোগ্য সঙ্গী হতে প্রতিজ্ঞাবদ্ধ হলেন লিটন দাস।

এশিয়া কাপের প্রস্তুতি নিতে মিরপুরে ঘাম ঝরাচ্ছেন টাইগাররা। সেখানেই প্রস্তুতিপর্ব শেষে সাংবাদিকদের সামনে এসে নিজের আশার কথা ব্যক্ত করেন লিটন। তার কথায় বোঝা গেল জাতীয় দলের তরুণরা মানসিক দিক থেকে সিনিয়রদের মত চিন্তা করতে পারে না। যার প্রভাব ক্রিকেটারদের কথাবার্তা ও পারফর্মেন্সে প্রকাশ পায়। এশিয়া কাপের সম্ভাব্য ওপেনার লিটনও সেই ক্ষুদ্র চিন্তার পরিচয় দিয়েছেন।

অনুশীলন শেষে লিটন বলেন, ‘সিনিয়র ক্রিকেটাররা তারা ভালো শুরু করতে পারলে ইনিংস লম্বা করে। এখনও বড়দের কাতারে যেতে পারিনি তো তাই এখন বড় ইনিংস হচ্ছে না। আমি চেষ্টা করছি ভালো কিছু করার যেন বড় কিছু করতে পারি।’

জাতীয় দলে ওপেনার সংকটের কোন স্থায়ী সমাধান নেই। প্রায় প্রতি সিরিজেই কোন না কোন ফরম্যাটে তামিম ইকবালের সঙ্গী বদল হচ্ছে। যে কোনো ফরম্যাটে বাংলাদেশের ম্যাচ মানেই ওপেনিংয়ে তামিম ইকবাল কন্সটেন্ট, বাকিরা ভেরিয়েবল। ওয়ানডে ফরম্যাটে ভেরিয়েবল ওপেনারদের তালিকায় যোগ হতে যাচ্ছে লিটন দাস। টেস্ট ও টি-টোয়েন্টিতে তামিমের সাথে ইনিংসের সূচনা করার পর এবার ওয়ানডেতেও ওপেন করতে দেখা যেতে পারে এই ডানহাতি ব্যাটসম্যানকে।

এশিয়া কাপের দলে সুযোগ পাওয়ার পর ওপেনিংয়ের ভারও আসতে পারে লিটনের ওপর। এমন আভাসের পর তিনি জানালেন, ‘এটি আসলে একটি ভালো সুযোগ। আমি অনেক দিন থেকে ওয়ানডে দলের বাইরে। যদি সুযোগ পাই তাহলে অবশ্যই ভালো করার চেষ্টা করবো। চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে। কারণ একটি বড় ইভেন্টে যাচ্ছি। চেষ্টা করবো নিজের শতভাগ দেয়ার। সেই অনুযায়ী অনুশীলন করছি। ব্যাটিংয়ের কাজও চলছে।’

আশার বানী শোনালেও সাম্প্রতিক সময়ে তামিমের সঙ্গী হিসেবে খেলা বাকি ওপেনারদের মতই লিটনের বড় ইনিংস খেলার সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলা যায়। দৃষ্টিনন্দন ২০-৩০ রানের ইনিংস খেলেই বিদায় নেন তিনি। এ নিয়ে তিনি বলেন, ‘আসলে আউট হতে হলে একটি বলই তো প্রয়োজন। সেটি নিয়েই আসলে কাজ করছি যে কোন শটগুলোর পারফেকশন করা যায়। আর আপনাকে উইকেটে থাকলে তো হবে না শুধু, রানও করতে হবে। আর রান করতে হলে উইকেটে টিকে থাকলেই হবে না, ব্যাটও চালাতে হবে। সেই বিষয়গুলোই এখন বিবেচনা করছি যে কোন শটটি খেললে রান পাওয়া যাবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়