শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৩২ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের ৮ ক্রিকেটার হাসপাতালের বেডে

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের প্রথম শ্রেণীর ৮ ক্রিকেটার ছারপোকার কামড় খেয়ে এখন হাসপাতালের বেডে। এই ঘটনা ঘটেছে পাকিস্তানের কায়েদ-ই-আজম ট্রফি চলার সময়। ড্রেসিংরুমে থাকা ছারপোকার শিকার হয়েছেন ক্রিকেটাররা।

ছারপোকার আক্রমণের শিকারদের মধ্য আছেন তিন ফরম্যাটে পাকিস্তানের হয়ে ওপেন করা বাঁ-হাতি ব্যাটসম্যান ইমরান ফারহাদও। তিনিই হাসপাতালের ছবি দিয়ে টুইটারে জানিয়েছেন এই ঘটনা।

ঘরোয়া ক্রিকেটে হাবিব ব্যাংক লিমিটেডের হয়ে খেলেন ফারহাদ। সেই দলের খেলা চলার সময়ই ছারপোকা আক্রমণ করে তাদের। টুইট করা ছবিতে তার পাশে আরো একজন ক্রিকেটারকে দেখা যাচ্ছে।

টুইটে ফারহাদ বলেছেন, ‘মাঠ থেকে সরাসরি হাসপাতালে যাচ্ছি। ম্যাচ চলাকালীন সময়েই ড্রেসিংরুমে ছারপোকার ভয়ানক আক্রমণের শিকার হয়েছি।’

ফারহাদ আরো জানিয়েছেন, তিনিসহ অন্তত আটজন ক্রিকেটার ছারপোকার আক্রমণের শিকার হয়েছেন।

ছারপোকার কামড়ের পর সবাই অসুস্থ বোধ করছে বলেও জানান এই ওপেনার, ‘সবাই অসুস্থ বোধ করছে এবং প্রতিকুল অবস্থার সঙ্গে কঠিন লড়াই করছে। কারণ সব খেলোয়াড়কেই এন্টিবায়োটিক নিতে হয়েছে।’

টুইটারে একটি ভিডিও আপলোড করেছেন ফারহাদ। তাতে ইসলামাবাদের ওই মাঠের ড্রেসিংরুমে দেখা যাচ্ছে, সিটগুলো সব ভাঙা-চোরা, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র কাজ করছে না এবং বিশ্রামাগার ময়লায় ভরা।

ফারহাদের আগে সাবেক অধিনায়ক মিসবাহ-উল হকও এমন ড্রেসিংরুমের একটি ভিডিও ক্লিপ টুইটারে আপলোড করেন। তাতে তিনি লিখেন, ‘এটা কোনো স্টোররুম নয়। এটা একটি প্রথমশ্রেণীর ক্রিকেট দলের ড্রেসিংরুম। যে দলে ছয়জন টেস্ট ক্রিকেটারও খেলছেন। আমি মনে করি, খেলোয়াড়রা এর চেয়ে ভালো কিছু পাওয়ার দাবি রাখেন। এমন অবস্থা ক্রিকেটকে উৎসাহিত করবে না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়