শিরোনাম
◈ দেশে আরও নতুন ৩ উপজেলা ও ১ থানার অনুমোদন ◈ সিন্দুক বা সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি: তথ্যমন্ত্রী ◈ ২০২৭ সালে হজে যেতে ইচ্ছুকদের জন্য সুখবর: আজ থেকে প্রাক-নিবন্ধন শুরু, শেষ সময় ২৬ সেপ্টেম্বর ◈ পূর্বাচল নতুন শহর প্রকল্পে হচ্ছে ৪ থানা ও ৬ পুলিশ তদন্ত কেন্দ্র : আইজিপি ◈ ইরানের অবস্থান নিয়ে বিস্ফোরক মন্তব্য জেডি ভ্যান্সের, ‘শান্তি আলোচনা’ বিতর্কে নতুন মোড় (ভিডিও) ◈ জাতীয় পরিচয়পত্র জালিয়াতি রোধে ভোটার নিবন্ধনে আসছে নতুন নিয়ম, যেসব তথ্য লাগবে ◈ খেলাপি ঋণ কমাতে সুদ মওকুফের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব‌্যাং‌কের, এই সুবিধা কারা পাবে?   ◈ ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় স্বাগতিক মেক্সিকো ◈ বিশ্বকাপে ইরানের বিদায়ে ‘খুশির নাচ নেচেছেন’ যুক্তরা‌স্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তা  ◈ শুক্রবার ঢাকায় শুরু হ‌চ্ছে আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ  

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০১৮, ১২:৫১ দুপুর
আপডেট : ২৮ আগস্ট, ২০১৮, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদর্শ পোষ্য বিচিত্র মুরগি ‘সিল্কি’!

অনলাইন ডেস্ক : নরম পালকে মোড়া একদম নরম তুলতুলে। ধবধবে সাদা কিংবা কুচকুচে কালো। হাত বোলালে মিলবে রেশমের অনুভূতি। বিচিত্র এই প্রাণী আসলে এক বিশেষ প্রকার মুরগি। রেশমের মতো পালকের কারণে এর নামও ‘সিল্কি’ কিংবা ‘সিল্ক চিকেন’।

এতই নরম এই মুরগির পালক যে, তার সাহায্যে এরা উড়তে পারে না। পানিতে ভিজেও যায় এই রেশমি পালক। দেখতে যেমন আলাদা, সিল্কির স্বভাবও সাধারণ মুরগির থেকে ভিন্ন ধরণের। অন্যান্য মুরগির মতো এরা রগচটা তো নয়ই, বরং অতি শান্ত।

মানুষের সঙ্গে তাদের সম্পর্কও খুব বন্ধুত্বপূর্ণ। পোষ্য হিসেবে ঘরে রাখার জন্য এরা আদর্শ। এদের আরেক বৈশিষ্ট্য হল মাতৃত্বের গণ। সন্তান প্রতিপালনে এরা বিশেষ ভাবে দক্ষ। তবে এই প্রকার মুরগি ডিম দেয় কম। তবু সিল্কি যাঁরা পোষেন, তা সিল্কির কাছ থেকে পাওয়া ভালবাসার লোভেই।

আমাদের অচেনা হলেও এই মুরগির ইতিহাস অনেক দিনের। বিজ্ঞানীরা জানান, খ্রিস্টের জন্মের ২০০ বছরেরও আগে সম্ভবত চীনে এই মুরগির আবির্ভাব। তারপর বাকি দুনিয়ায় ছড়িয়ে পড়া। সিল্কির প্রথম উল্লেখ মেলে মার্কোপোলোর বৃত্তান্তে। কাজেই মানুষের সঙ্গে এই মুরগির বন্ধুত্ব কম দিনের নয়। আজও বিশ্বের নানা দেশে পোষ্য হিসেবে সেই দোস্তি বজায় রেখেছে সিল্কি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়