শিরোনাম
◈ সম্পত্তি লিখে দিলেও থাকবে বাবা-মায়ের অধিকার, সম্পত্তি আইনে আসছে যুগান্তকারী সংশোধন ◈ কোনো ওষুধ নেই, নেই টিকাও! পৃথিবীর বুকে হাজির আরেক ভয়ংকর মহামারি? ◈ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক ◈ ৭৫ বছর পর সৌদিতে পূর্ণ সূর্যগ্রহণ, ছয় মিনিট ঢেকে থাকবে সূর্য ◈ ইনফা‌ন্তি‌নোর উদ্দে‌শ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী, ভুল ব্যক্তি ফিফার নেতৃত্ব দিচ্ছে, অবিলম্বে তার পদত্যাগ করা উচিত ◈ ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেল এ রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’ ◈ বোমা আতঙ্কে ৫২ মিনিট বন্ধ ছিল মিরপুর-১০ মেট্রো স্টেশন, তল্লাশিতে মিলল পান-জর্দার কৌটা (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত ◈ প্রধানমন্ত্রীর স‌ঙ্গে সাক্ষাত শে‌ষে যুক্তরা‌স্ট্রের বি‌শেষ দূত বল‌লেন, শিগগিরই বাংলাদেশ সফর করবেন মার্কিন বিনিয়োগকারীরা

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৮:০৫ সকাল
আপডেট : ২৩ জুলাই, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে ৩টি ভিটামিনের অভাবে শিশুর উচ্চতা বৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে

শিশুর বাড়ন্ত বয়স মানেই অভিভাবকদের মনে নানা প্রশ্ন। সবচেয়ে সাধারণ চিন্তাগুলোর একটি হলো-আমার শিশুর বয়স অনুযায়ী উচ্চতা কি ঠিকভাবে বাড়ছে? অনেক সময় দেখা যায়, বয়স বাড়লেও উচ্চতায় তেমন পরিবর্তন হচ্ছে না। এর পেছনে জেনেটিক কারণ যেমন থাকতে পারে, তেমনি বড় ভূমিকা রাখে কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন ও খনিজের ঘাটতি।

চিকিৎসকদের মতে, শিশুর হাড়ের স্বাভাবিক বৃদ্ধি এবং লম্বা হওয়ার জন্য কয়েকটি পুষ্টি উপাদান অপরিহার্য।বিশেষ করে তিনটি ভিটামিনের অভাব হলে শিশুর শারীরিক বৃদ্ধি স্পষ্টভাবে ব্যাহত হতে পারে।

ভিটামিন ডি, হাড় মজবুত হওয়ার ভিত্তি
শিশুর উচ্চতা বৃদ্ধির সঙ্গে সরাসরি জড়িত ভিটামিন ডি। এটি শরীরে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সাহায্য করে, যা হাড়ের গঠনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ভিটামিন ডি-এর অভাবে হাড় দুর্বল হয়ে যায় এবং শিশুদের রিকেটসের মতো সমস্যা দেখা দিতে পারে, যার ফলে লম্বা হওয়া বাধাগ্রস্ত হয়। সূর্যের আলোই ভিটামিন ডি-এর সবচেয়ে বড় উৎস। এছাড়া ডিমের কুসুম, দুধ ও দুগ্ধজাত খাবার, স্যামন ও টুনার মতো চর্বিযুক্ত মাছ থেকেও এই ভিটামিন পাওয়া যায়।

ভিটামিন এ কোষ বৃদ্ধিতে সাহায্য করে
ভিটামিন এ কোষ বিভাজন ও নতুন কোষ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশুর শরীরের সামগ্রিক বৃদ্ধি-এর মধ্যে উচ্চতা বৃদ্ধিও অন্তর্ভুক্ত। এই ভিটামিনের অভাবে শিশুর বৃদ্ধি ধীর হয়ে যেতে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। ভিটামিন এ পাওয়া যায় গাজর, মিষ্টি আলু, পেঁপে, ডিম, দুধ এবং সবুজ শাকসবজিতে। নিয় মিত খাবারের তালিকায় এই সবজিগুলো রাখা যেতে পারে।

ভিটামিন কের হাড়ের গঠনে ভূমিকা
ভিটামিন কে হাড়ের গঠন মজবুত করতে এবং ক্যালসিয়ামের সঠিক ব্যবহার নিশ্চিত করতে সাহায্য করে। এই ভিটামিনের অভাবে হাড় দুর্বল হয়ে যেতে পারে, যা শিশুর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত করে। সবুজ শাকসবজি যেমন পালংশাক, ব্রকলি, বাঁধাকপি ছাড়াও দুধে ভিটামিন কে পাওয়া যায়।

শুধু ভিটামিন নয় আরও যা জরুরি
শুধু এই তিনটি ভিটামিনই নয়-ক্যালসিয়াম, জিঙ্ক ও প্রোটিনের অভাবেও শিশুর উচ্চতা স্বাভাবিকভাবে বাড়তে নাও পারে। তাই শিশুর দৈনন্দিন খাদ্যতালিকায় সুষম খাবার থাকা অত্যন্ত জরুরি। একই সঙ্গে পর্যাপ্ত শারীরিক কার্যকলাপ-যেমন দৌড়ঝাঁপ, খেলাধুলা, হালকা ব্যায়াম শিশুর হাড়ের বৃদ্ধি ও শারীরিক উন্নয়নে সাহায্য করে।

কখন চিকিৎসকের পরামর্শ নেবেন
যদি শিশুর উচ্চতা দীর্ঘদিন ধরে বয়স অনুযায়ী না বাড়ে, তবে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রয়োজনে রক্তপরীক্ষা বা অন্যান্য মূল্যায়নের মাধ্যমে সঠিক কারণ নির্ণয় করা সম্ভব। সঠিক পুষ্টি, স্বাস্থ্যকর জীবনযাপন ও সচেতন অভিভাবকত্বই শিশুর সুস্থ ও স্বাভাবিক বেড়ে ওঠার মূল চাবিকাঠি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়