শিরোনাম
◈ নো ওয়ার্ক নো পে: শ্রমিক অসন্তোষ হলে বিনা বেতনে ছুটি, রোববার থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএর ◈ প্রত্যেক এমপির জন্য ৫ কোটি টাকা চায় স্থানীয় সরকার বিভাগ, তহবিলের উৎস নিয়ে প্রশ্ন ও কেন এই বিশেষ বরাদ্দের প্রস্তাব? ◈ রাজনৈতিক কারণে চিকিৎসকদের বঞ্চিত করা যাবে না: মির্জা আব্বাস ◈ ঢাকাকে কানাডা বা থাইল্যান্ড নয়, বাসযোগ্য শহর হিসেবে গড়তে চাই: নতুন যে পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম ◈ নানকের সমালোচনা করে ভাইরাল, কে এই নন-পলাতক আ.লীগের সভাপতি কামাল উদ্দিন? ◈ হাতিয়ায় আধুনিক যন্ত্রপাতি ছাড়াই দুই বছরের শিশুর খাদ্যনালি থেকে কয়েন বের করে আলোচনায় স্বাস্থ্যকর্মী! ◈ গাইবান্ধার ফ্রেন্ডশিপ সেন্টারের নকশায় ২ কোটি ৪৯ লাখ টাকার মোমার আন্তর্জাতিক পুরস্কার পেলেন বাংলাদেশি স্থপতি ◈ টাকার অবমূল্যায়নে বেড়েছে মূল্যস্ফীতি: গভর্নর ◈ নতুন পে-স্কেলে বেতন পেতে ফিক্সেশন করতে হবে এমপিওভুক্ত শিক্ষকদের ◈ ডিসেম্বর পর্যন্ত গ্যাসের চাহিদা মেটানোর মজুদ আছে : জ্বালানিমন্ত্রী

প্রকাশিত : ২৯ জুন, ২০১৮, ০৬:৫০ সকাল
আপডেট : ২৯ জুন, ২০১৮, ০৬:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন নিয়ে মন্তব্য করায় মার্কিন রাষ্ট্রদূতের প্রতি ক্ষুব্ধ কাদের

রবিন আকরাম : গাজীপুর সিটি নির্বাচন নিয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের মন্তব্যে ক্ষুব্ধ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বাংলাদেশি ও যুক্তরাষ্ট্রের নাগরিকের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এমন মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছেন ওবায়দুল কাদের। কাদের বলেছেন, বাংলাদেশকে নিয়ে মন্তব্য করার আগে নিজেদের দিকে তাকানো উচিৎ। গাজীপুর নির্বাচন নিয়ে বন্ধুপ্রতীম রাষ্ট্রের এমন মন্তব্য কাম্য নয়।

শুক্রবার নগরীর আব্দুল্লাহপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

এর আগে মার্শা বার্নিকাট বলেছেন, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চাই যুক্তরাষ্ট্র এবং সেই নির্বাচন আয়োজনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে।

বার্নিকাটের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, গাজীপুর নির্বাচনে বিএনপির মিজান নামের এক নেতা ষড়যন্ত্র করেছিলো। তাহলে এই ঘটনায় তার (বার্নিকাট) কি কোনো উদ্বেগ নেই?

পদ্মাসেতু প্রসঙ্গে কাদের বলেন, পদ্মসেতুর কাজ ৫৬ শতাংশ শেষ হয়েছে। সেতুর কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। চলতি বছরের অক্টোবরে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ শেষ হবে। পদ্মাসেতুর কাজ শেষ হলে উভয় প্রান্তের মধ্যে সংযোগ দেওয়া হবে। বাংলা নিউজ

  • সর্বশেষ