শিরোনাম
◈ ব্যালট পেপারসহ ভোটের সামগ্রী নিয়ে সংসদের পথে ইসি ◈ আপনার আয় কোন খাতে? ৭ ধরনের আয় থাকলে রিটার্ন বাধ্যতামূলক ◈ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ◈ নবম পে-স্কেলের গেজেট সেপ্টেম্বরের মাঝামাঝি ◈ ব্রিকসের আগে তারেক রহমানের ভারত সফর নিয়ে ‘তাড়াহুড়ো নয়’: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের বরফ গলাতে তারেক রহমানের ভারত সফর গুরুত্বপূর্ণ: ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদকীয় ◈ আল আহলিকে হারিয়ে বার্সেলোনার জুয়ান গাম্প্যার ট্রফি জয় ◈ প্রস্তুত সংসদ সচিবালয়, আজ রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ◈ আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেসিডেন্ট ও সিনিয়র আইনজীবীর উপর নিষেধাজ্ঞা দি‌লেন ডোনাল্ড ট্রাম্প ◈ আবার পা‌কিস্তান ও ভারত গেমে বাংলাদেশ!

প্রকাশিত : ৩১ মে, ২০১৮, ০৪:৫৫ সকাল
আপডেট : ৩১ মে, ২০১৮, ০৪:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাল্লাহউদ্দিনের বাড়িতে হামলা ও ভাংচুর

নিজস্ব প্রতিবেদক : যুদ্ধাপরাধে মৃত্যুদন্ড কার্যকর হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর চট্টগ্রাম শহরের বাড়ি গুডস হিলে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৫০-৬০ জনের একটি দল এই হামলা চালায় বলে ওই বাড়ির কর্মচারীরা জানিয়েছেন।

ওই বাড়ি রক্ষণাবেক্ষণে নিয়োজিত নুরুল ইসলাম বলেন, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে ৫০-৬০ জন তরুণ এসে মূল ফটক টপকে বাড়ির ভেতরে ঢুকে পড়ে।

“এ সময় তারা গার্ডরুম ও তার পাশের অফিস কক্ষে ভাংচুর করে। এরপর উপরে উঠে গ্যারেজে থাকা মাইক্রোবাস, পাজরো জিপ ও প্রাইভেট কারসহ আটটি গাড়ি ভাংচুর করে। হকিস্টিক ও লাঠি নিয়ে আসা ওই তরুণরা ভাংচুর চালিয়ে চলে যায়।”

চট্টগ্রাম নগরীর গণি বেকারি মোড় সংলগ্ন গুডস হিল পাহাড়ের ওপর সালাউদ্দিন কাদের চৌধুরীদের বাড়ি। সেখানে সালাউদ্দিন ছাড়াও তার ভাই বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও সাইফুদ্দিন কাদের চৌধুরীসহ চার ভাইয়ের এখানে বসবাস।

হামলাকারীরা ভেতর থেকে কিছু কাগজপত্র বাইরে এনে রাস্তায় ফেলে সেগুলোতে আগুন দেয় বলে ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান।

ঘটনার বিষয়ে ওই বাড়ির নিরাপত্তারক্ষী মজিবুর রহমান বলেন, “কিছু ছেলে মিছিল নিয়ে আসে। তারা গার্ডরুমে ঢুকে আমাকে কোনো কথা না বলতে বলে। এমনকি মেরে ফেলারও হুমকি দেয়।”

রাত সোয়া ৮টার দিকে গুডস হিলে গিয়ে দেখা যায়, পাহাড়ের উপর সাইফুদ্দিন কাদের চৌধুরীর বাড়ির সামনের টব ও চেয়ার ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে।

যে পৈত্রিক বাড়িতে সালাউদ্দিন কাদের চৌধুরী থাকতেন সেটির সামনে রাখা প্রাইভেট কার ও বারান্দায় রাখা আসবাবও ভাংচুর হয়েছে।

এছাড়া পার্কিংয়ে রাখা মাইক্রোবাস, পাজরো জিপ ও প্রাইভেট কারসহ আটটি গাড়িতে ভাংচুর হয়েছে। ঘটনার পর নগরীর কোতোয়ালী থানা পুলিশের একটি দল গুডস হিল এলাকায় যায়। তখন মূল ফটক বন্ধ থাকায় পুলিশ সদস্যরা আর ওই বাড়ির ভেতরে প্রবেশ করেননি।

কোতোয়ালী থানার এসআই বিকাশ শীল বলেন, “আমরা এসে এখানে কাউকে পাইনি। আমাদের কাছে কেউ কোনো অভিযোগও করেনি।” সূত্র: জাগো নিউজ/ বাংলা ট্রিবিউন/আরটিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়