শিরোনাম
◈ না খে‌লেই এশিয়ান গেমস পুরুষ ক্রিকে‌টের সেমিফাইনালে বাংলাদেশ, লড়াই হ‌বে পা‌কিস্তানের বিরু‌দ্ধে ◈ এবার রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানের অনুমতি না দেওয়ার যে কারণ জানাল পাকিস্তান ◈ চ্যালেঞ্জ কাটিয়ে অনুকূল পরিবেশ তৈরি হলেই তারেক রহমানের ভারত সফর ◈ দেশে বাজারে ইলিশের দাম বাড়ায় ভারতে রপ্তানি বন্ধের দাবি, সরকারকে আইনি নোটিশ ◈ মালয়েশিয়া থেকে ১,৫০০ মিয়ানমারের নাগরিককে দেশে ফেরত পাঠানো শুরু ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ো নেই, সবকিছু ইতিবাচক: ভারতীয় হাইকমিশনার ◈ ১.৪৮ কোটি রুপির সমঝোতায় এমপিএস মামলা থেকে অব্যাহতি গৌতম আদানি গ্রুপ ◈ বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধ আমদানিতে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র ◈ জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই ভারত-যুক্তরাষ্ট্র-রাশিয়ার সঙ্গে আলোচনা: তথ্য উপদেষ্টা ◈ আদাবরে বাড়ি দখল-চাঁদাবাজির মামলার আসামিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, গুলিবিদ্ধ ২

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৮, ১১:৫৩ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৮, ১১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শনিবার বসে বসে দলের জয় দেখলেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: টিভি ক্যামেরা অনেকবারই মুম্বাই ইন্ডিয়ানসের সাইড বেঞ্চ দেখাল, মুস্তাফিজুর রহমান কোথায়? এই ম্যাচ খেলছেন না কাইরন পোলার্ড। ক্যারিবীয় তারকাকে ঘুরিয়ে-ফিরিয়ে বেশ কয়বার দেখাল টিভি ক্যামেরা। কিন্তু মুস্তাফিজ? বাংলাদেশ বাঁহাতি পেসারকে যা একটু দেখা গেল ম্যাচের একেবারে শেষে। বসেছেন সাইড বেঞ্চের একেবারের শেষ সারিতে, এক কোনায়। নিজেকে যেন লুকিয়ে রাখতে চান অন্তর্মুখী স্বভাবের মুস্তাফিজ!

পুনেতে মুম্বাই ৮ উইকেটে জিতেছে, অপরাজিত দুই ব্যাটসম্যান রোহিত শর্মা আর হার্দিক পান্ডিয়াকে তালি দিয়ে অভিনন্দন জানাতে জানাতে সাইড বেঞ্চের কোনা থেকে বেরিয়ে এলেন মুস্তাফিজ। পয়েন্ট তালিকার তলানি দল হিসেবে তার মুম্বাই তালিকার শীর্ষ দল চেন্নাইকে হারিয়েছে, কিন্তু বাঁহাতি পেসারের মুখ বিকশিত হাসি কোথায়? তৃপ্তির হাসি থাকবে কী করে, দলের এই জয়ে ন্যূনতম ভূমিকা যে তার রাখা হয়নি। এবারের আইপিএলে প্রথমবারের মতো একাদশের বাইরে থাকার অভিজ্ঞতা হলো মুস্তাফিজের। বসে বসে দলের জয় দেখা ছাড়া আজ কিছুই করার ছিল না বাংলাদেশের তরুণ পেসারের।
মুম্বাই নিয়মিত খেলছে চার পেসারকে নিয়ে। নিজেদের আগের ম্যাচে ভালো বোলিং করেও একাদশে জায়গা নিশ্চিত করতে পারেননি মুস্তাফিজ। কিন্তু তার জায়গায় খেলা বেন কাটিংই বা কী এমন বোলিং করলেন! অস্ট্রেলিয়া পেসারকে দিয়ে রোহিত করালেন মাত্র ১ ওভার, দিলেন ১৪ রান। তারপরও মুম্বাইয়ের বোলারদের ভালো নম্বর দিতেই হবে। চেন্নাইকে তারা আটকে ফেলেছে ১৬৯ রানে। সুরেশ রায়নার অপরাজিত ৭৫ রানের ইনিংসটাই স্বাগতিকদের লড়াইয়ের পুঁজি এনে দিয়েছে।

১৭০ রানের লক্ষ্যে খেলতে নেমে সূর্যকুমার যাদব-এভিন লুইসের উদ্বোধনী জুটি ৫৯ বলে ৬৯ রানের ভালো শুরু এনে দিল। এই ভালো সূচনায় বেশি কৃতিত্ব দিতে হবে সূর্যকুমারকে। ৪৪ রানই যে তার। চরিত্রের সঙ্গে বেমানান এমন মন্থর গতিতে এগোচ্ছিলেন মুম্বাইয়ের ক্যারিবিয়ান ওপেনার, পোলার্ড বাদ পড়ায় লুইসের মনেও ভয় ধরে গেছে কি না কে জানে! ২৬ বলে তাঁর রান দাঁড়ায় ২১, তখন পর্যন্ত মারতে পেরেছেন একটা বাউন্ডারি। রোহিত উইকেটে আসার পর খোলস থেকে বেরিয়েছেন ঠিকই, তবে ৪৭ রানের বেশি করতে পারেননি।

ম্যাচটা জেতানোর গুরুভার নিজের কাঁধেই তুলে নেন রোহিত। ১৪তম ওভারের শুরুতেই শেন ওয়াটসনকে অসাধারণ ফুটওয়ার্ক আর দারুণ ব্যালেন্সে অনেকটা এক হাতে সোজা যে ছক্কাটা মারলেন, তাতেই যেন বার্তা থাকল, এ ম্যাচটা না জিতে যাবেন না মুম্বাই অধিনায়ক! হার্দিক পান্ডিয়াকে নিয়ে অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে দলকে ধীরে ধীরে নিয়ে গেলেন জয়ের প্রান্তে। ১২ বলে ২২ রানের সমীকরণ যখন, দারুণ বোলিং করা ডোয়ান ব্রাভোকে না এনে চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আক্রমণে আনলেন শার্দুল ঠাকুরকে।
ধোনির ফাটকা কাজে লাগেনি, ঠাকুরকে চার বাউন্ডারি মেরে ম্যাচ অনেকটাই মুঠোয় আনলেন রোহিত। পেলেন ফিফটিও। ইমরান তাহিরের করা শেষ ওভারের চতুর্থ বলে বাউন্ডারি মেরে ‘দ্য এন্ড’ লিখে দিলেন পান্ডিয়া। মুম্বাই পেল এবার আইপিএলের দ্বিতীয় জয় আর চেন্নাই ঠিক বিপরীত, দ্বিতীয় হারের স্বাদ! প্রথমআলো

  • সর্বশেষ