শিরোনাম
◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজ ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি ◈ ‘আমাকে দয়া করে ভুলে যাবেন’, বিদায়ী বার্তায় ক্ষমা চাইলেন বাণিজ্য উপদেষ্টা ◈ লি‌নেল মে‌সি আবারও বার্সেলোনায় ফিরতে চান ◈ ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব, করলেন রসিকতাও ◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৮, ০৯:৫৮ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৮, ০৯:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে বিভিন্ন স্থান থেকে অস্ত্র ও গুলিসহ ৭২জন গ্রেফতার

জাহিদুল কবীর মিল্টন,যশোর: যশোরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ৭২জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান।
তিনি জানান, দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭২জনকে গ্রেফতার করা হয়েছে।

এরমধ্যে কোতয়ালি থানা পুলিশ ২৫, চৌগাছা সাত, ঝিকরগাছা চার, বেনাপোল ১৪, কেশবপুর চার, মনিরামপুর সাত, অভয়নগর আট ও বাঘারপাড়া তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় যশোর শহরের রেলরোড এলাকা থেকে একটি ওয়ান শ্যুটারগান ও এক রাউন্ড গুলি জব্দ করে।

এছাড়া আটককৃত আসামিদের মধ্যে নাশকতাসহ জিআর, সিআর মামলাসহ নিয়মিত মামলার আসামি রয়েছে। জব্দ করা হয়েছে বিপুল পরিমান মাদক দ্রব্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়