শিরোনাম
◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি ◈ মানসিক সমস্যায় আক্রান্তদের অবহেলা নয়, সম্মান ও সহমর্মিতা দেখাতে হবে: রাষ্ট্রপতি ◈ মানব পাচার নির্মূলে ন্যূনতম মানদণ্ড পূরণ করতে পারেনি বাংলাদেশ : মার্কিন প্রতিবেদন ◈ মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সাইকেল চালিয়ে দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন করলেন অর্থমন্ত্রী ◈ রেলের টিকিট কালোবাজারি ও পাথর নিক্ষেপ বন্ধে প্রধানমন্ত্রীর কাছে এক মাসের দায়িত্ব চাইলেন মাহবুব কবীর মিলন ◈ ম‌্যা‌ডিসন ১০ বছর পর মা‌ঠে ফিরে লজ্জার রেকর্ড কর‌লেন ◈ চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট, সরকার কেন চাঁদাবাজি-দখল থামাতে পারছে না? ◈ অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে এবারই প্রথম, একাদশের সবার বয়স ৩০ বছ‌রের উপ‌রে ◈ অ‌স্ট্রেলিয়ার সাম‌নে দিশাহারা বাংলা‌দেশ, নারী দল হার‌লো ৭ উইকেটে

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০১৮, ০৬:৩৬ সকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০১৮, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাবা দলের কোচ হিসেবে আবারও আসছেন রাউসিস

নিজস্ব প্রতিবেদক : শুরুতে বাংলাদেশে খেলতে এসেছিলেন তিনি। খেলার পাশাপাশি একাধিকবার জাতীয় দলের কোচের দায়িত্বও পালন করেছেন লাটভিয়ার গ্র্যান্ডমাস্টার ইগর রাউসিস। পর্যায়ক্রমে চারবার রাজীব-রাকিবদের কোচ ছিলেন বর্তমানে চেক রিপাবলিকের হয়ে খেলা এই দাবাড়ু। সেই রাউসিসকে পঞ্চমবারের মতো জাতীয় দলের কোচ করতে যাচ্ছে দাবা ফেডারেশন।

আগামী জুন থেকে তিন মাসের জন্য জিয়া-রাজীবদের কোচ হবেন এই সুপার গ্র্যান্ডমাস্টার। লক্ষ্য ৪৩তম বিশ্ব দাবা অলিম্পিয়াড। জর্জিয়ার বন্দরনগরী বাতুমিতে ২৩ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে এই আসর। যেখানে অংশ নেবে বাংলাদেশ পুরুষ ও মহিলা দুই দলই।

আড়াই হাজার ডলার পারিশ্রমিকে রাউসিসকে আনছে দাবা ফেডারেশন। আপাতত তিন মাসের জন্য নিয়োগ দেওয়া হলেও প্রয়োজনে তার মেয়াদ বাড়ানো হবে। ২০০০, ২০০২, ২০০৭ ও ২০০৮ সালে বাংলাদেশ দলের কোচ থাকা লাটভিয়ান দাবাড়ুকে ঘিরে দারুণ আশাবাদী দাবা ফেডারেশন।

ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীমের কথায় তা স্পষ্ট, ‘দাবা অলিম্পিয়াডকে সামনে রেখে তিন মাসের জন্য ইগর রাউসিসকে আনা হচ্ছে। প্রয়োজন পড়লে তার মেয়াদ বাড়বে। তার অধীনে বিশ্ব দাবা অলিম্পিয়াডে খেলবে বাংলাদেশ। আশা করছি বিদেশি কোচের অধীনে বাংলাদেশের দাবাড়ুদের মান আরও বাড়বে।’

২৬৪০ রেটিংধারী রাউসিস শুধু অলিম্পিয়াডগামী দলকেই প্রশিক্ষণ দেবেন না, উদীয়মানদেরও দেখভাল করবেন। রাউসিসের বেতন সহ আনুষঙ্গিক খরচ ও ট্রেনিংয়ের ব্যয় নির্বাহে দাবা ফেডারেশন ১ কোটি টাকা পাওয়ার আশ্বাস পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে। বাংলাট্রিবিউন

  • সর্বশেষ