শিরোনাম
◈ মার্সেইকে গোল বন্যায় ভাসা‌লো পিএসজি ◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক ◈ আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০১৮, ১২:৪৪ দুপুর
আপডেট : ১৭ জানুয়ারী, ২০১৮, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

মো. শহিদুল ইসলাম, চট্টগ্রাম: চট্টগ্রামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আদনান ইসফার (১৫) নামে সরকারি কলেজিয়েট স্কুলের নবম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর ২টার নগরীর জামালখানের ডা. খাস্তগীর স্কুলের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার বলেন, কলেজিয়েট স্কুলের নবম শ্রেণির এক ছাত্রকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

এসময় ডা. খাস্তগীর স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা গুরুতর আহত অবস্থায় আদনানকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চমেকের চিকিৎসকরা জানান, বুকে এবং পিঠে ছুরিকাঘাতের ফলে প্রচুর রক্তক্ষরণে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি বলে জানাগেছে। সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়