শিরোনাম
◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া ◈ বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক, মানি চেঞ্জারে মিলবে ৩ হাজার মার্কিন ডলার ◈ ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আইন মানবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ আওয়ামী লীগের বিচার ও ক্ষমা প্রার্থনা ছাড়া কি সম্ভব ‘রিকনসিলিয়েশন’? যা বললেন বিশেষজ্ঞরা ◈ ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস; ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপের লক্ষ্য ◈ জেলখানায় গণ্ডগোলের ছকে আ.লীগ, শেখ হাসিনাকে নিয়ে নতুন গোলমালে দিল্লি ◈ স্ক্যামার নাকি ভিকটিম? 'স্ক্যাম সিটি'র অন্ধকার দুনিয়া, মিয়ানমারের সাইবার ক্রীতদাসদের গল্প (ভিডিও)

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০১৮, ০৮:৪৪ সকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০১৮, ০৮:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবাকে বাঁচানোর আকুতি বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ের

ডেস্ক রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্রী রেকছনা খাতুনের বাবা ব্রেন টিউমারে আক্রান্ত। ডাক্তার জানিয়েছে জরুরি ভিত্তিতে তাকে অপারেশন করা প্রয়োজন। এর জন্য প্রয়োজন ৭ লাখ টাকা। কৃষক পরিবারের পক্ষে এই টাকা বহন করা সম্ভব হচ্ছে না। তাই সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আকুতি জানিয়েছেন তার মেয়ে।

পরিবর্তন ডটকম’র প্রতিবেদনে জানা গেছে, রোগীর নাম শুকুর আলী। বয়স ৫০ বছর। পেশায় একজন কৃষক। গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা সদরের আলকদিয়া গ্রামে। ২০১৭ সালের ডিসেম্বরের ৫ তারিখ পরীক্ষায় ধরা পড়ে তিনি ব্রেনটিউমারে আক্রান্ত। তারপর থেকে আছেন রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনিস্টিটিউট নিউরো সাইন্স হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, ব্রেন টিউমারটি বড় হয়ে গিয়েছে। দ্রুত অপারেশন প্রয়োজন। কিন্তু টাকার অভাবে বর্তমানে রোগি তার বাড়িতে অবস্থান করছেন। চিকিৎসা দ্রুত প্রয়োজন হলেও চিকিৎসা করাতে পারছেন না।

এ ব্যাপারে জানতে চাইলে রোগির মেয়ে রোকছানা খাতুন  বলেন, আমি কৃষক পরিবারের মেয়ে। কিন্তু আমার বাবা আজ দিনকে দিন মৃত্যুর মুখে চলে যাচ্ছে। মেয়ে হিসেবে বাবার এই মৃত্যুযন্ত্রণা সহ্য করতে পারছিনা। এই রোগের চিকিৎসা আছে। কিন্তু আজ শুধু টাকার অভাবে সেই চিকিৎসা করাতে পারছিনা। আমি সমাজের বিত্তবানদের কাছে আহ্বান জানাই আমার বাবার জন্য যেনো সহযোগিতা করে। আমি আমার বাবাকে ফিরে পেতে চাই।

সাহায্য পাঠানোর ঠিকানা বিকাশ- ০১৯৩১-২৪৪৬২৪ রকেট-০১৯৬১-৭২৪৬৩০০ ডাচ বাংলা ব্যাংক -১৬৪.১০৫.২৫০২৪ (মিরপুর-১০) বিস্তারিত যোগাযোগের জন্য ফোন নাম্বার-০১৫১৫-৬৯৫৮৬৬, ০১৫২১-৪৯৮৪৬১।

  • সর্বশেষ