শিরোনাম
◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৭, ০১:২৯ রাত
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৭, ০১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ আফ্রিকার এএনসির নতুন সভাপতি রামাপোসা

মরিয়ম চম্পা : দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন দল এএনসির নতুন সভাপতি হয়েছেন সিরিল রামাপোসা। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দেশটির উপরাষ্ট্রপতি রামাপোসা।
বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসিকে নতুন এএনসি সভাপতি উপরাষ্ট্রপতি সিরিল রামাপোসা জানান, তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ণ এক নির্বাচনে তিনি জয়ী হয়েছেন।
রোববার নতুন সভাপতি নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছিল এবং ভোট গ্রহণ শেষে সোমবার ফলাফল ঘোষণা করা হয়। রামাপোসা এই নির্বাচনের মধ্যে দিয়ে প্রথমবারের মতো এএনসির নতুন প্রধান হিসেবে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার স্থলাভিষিক্ত হবেন।
ভোটে তিনি সাবেক কেন্দ্রীয় মন্ত্রী, প্রেসিডেন্ট জুমার সাবেক স্ত্রী কোসাজানা দামিনি-জুমাকে পরাজিত করেন। ৬৫ বছর বয়সী রামাপোসা একজন শ্রমিক নেতা থেকে সফল ব্যবসায়ীতে পরিণত হয়েছেন। বর্তমানে তিনি দক্ষিণ আফ্রিকার অন্যতম ধনী ব্যক্তি। ২০১৯ সালে আফ্রিকার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের পর তিনি দেশটির প্রেসিডেন্ট হতে পারেন বলে ধারণা বিশ্লেকদের।
নেতৃত্ব’র দ্বন্দ্বে এএনসির মধ্যে তীব্র রাজনৈতিক লড়াই শুরু হয়েছিল। এতে সভাপতি নির্বাচনের আগেই দলটি ভেঙে যেতে পারে এমন আশঙ্কা দেখা দেয়। ফলাফল ঘোষণায় এএনসির এক মুখপাত্র জানান, রামাপোসা ২,৪৪০ ভোট পেয়ে জয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী দামিনি-জুমা পেয়েছেন ২,২৬১ ভোট। রয়টার্স, বিবিসি

  • সর্বশেষ