শিরোনাম
◈ সন্ধ‌্যায় বাংলা‌দেশ-আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, ফাইনালে যেতে টাইগার‌দের সামনে কঠিন সমীকরণ ◈ ৫০ হাজার রুপি পুরস্কার ঘোষণার পর সেই নারী কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার ◈ বাংলাদেশ-নেপালের সরকার পরিবর্তনের আন্দোলনের সঙ্গে ভারতের বিক্ষোভের তুলনা নাকচ করলেন অভিজিৎ দিপকে ◈ নগদনির্ভর লেনদেনে বছরে ৯৩ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার ◈ মা‌ছের পোনা কিন‌তে খরচ ২ কো‌টি ৯০ লাখ টাকা, সেই পোনা বাঁও‌রে ছাড়তে খরচ ৪৫ কোটি: মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প ◈ প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রীর কাছে এগিয়ে যাওয়ার পরই বদলি রাজশাহীর বিভাগীয় কমিশনার (ভিডিও) ◈ বিশ্বজুড়ে ভয়ংকর ‘তাপঝড়’, প্রভাব পড়েছে পৃথিবীর ৮৫ শতাংশ এলাকায় ◈ ফোডেনের হ্যাটট্রিক, ম‌্যান‌চেস্টার সিটির বড় জয় ◈ বৃহস্প‌তিবার থেকে চট্টগ্রামে নতুন ফ্র্যাঞ্চাইজি ‌ক্রিকেট টুর্নামেন্ট শুরু হ‌চ্ছে ◈ রজনীকান্তের টানে হলের সব টিকিট কিনলেন ক্রিকেটার সঞ্জু স‌্যামসন!

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২২, ০৩:১৬ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২২, ০৩:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাঙ্গুনিয়ায় বাস-চাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮

আশিক এলাহী, রাঙ্গুনিয়া : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যাত্রীবাহী বাস ও চাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে চাঁদের গাড়ির চালক মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। নিহত সেজো মারমা (২৫) রাঙামাটি জেলার কাউখালী থানার বাসিন্দা।

সে দুর্ঘটনা কবলিত চাঁদের গাড়ির হেলপার বলে জানা যায়। রোববার (২ অক্টোবর) সকাল ৭টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ঠান্ডাছড়ি ফরেস্ট অফিস সংলগ্ন কাশখালী এলাকায় এ ঘটনা ঘটে। এই দূর্ঘটনার পর পুলিশ গাড়ি দুইটিকে জব্দ করে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল বারেক বলেন, সকালে রাঙামাটি থেকে ছেড়ে আসা কক্সবাজার গামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে রাঙামাটি গামী চাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে হাসপাতাল নেয়ার সময় ১জন মারা যায়। আরও একজনের অবস্থা আশংকাজনক এবং বেশ কয়েকজন আহত হন।

এ সময় সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে রাঙ্গুনিয়া থানা পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানান, মুন্সিগঞ্জ সদর থেকে গতকাল ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড রাঙামাটি ভ্রমণে যায়। একদিন পর রাঙামাটি ছেড়ে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথিমধ্যে এ দুর্ঘটনায় হয়।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কী বলেন, দুর্ঘটনা কবলিত যানবাহন গুলোকে আটক করা হয়েছে। মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে।

তবে নিহত ব্যক্তি উপজাতি বলে জানতে পেরেছি। ৮ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ