শিরোনাম
◈ জিয়াউল আহসানকে বলতে শোনা গেছে, ‘আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গুম করলাম, এখন এমন করলে হবে’ ◈ তারেক রহমানের রাজনৈতিক সংলাপে বসতে রাজি জামায়াত, চায় ১১ দলীয় ঐক্যের অংশগ্রহণ ◈ ৩০০ ফুট সড়কে গাড়ি ভাঙচুরের ঘটনা ডাকাতি নয়, আসলে কী ঘটেছিল ভিডিও নিয়ে ডিএমপির ব্যাখ্যা ◈ ডিম, কফি খাইয়ে আওয়ামী লীগ নেতাকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন (ভিডিও) ◈ দীর্ঘ ২৪ বছর পর প্যারোলে মুক্তি, পরিবারের কাছে ফিরলেন বাদল ফরাজী ও আফজাল ◈ ১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদের ◈ সৌদি আরবের সর্বোচ্চ ভবন পিআইএফ টাওয়ারে আবারও হামলা ◈ রোহিঙ্গা গণহত্যার স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশ ◈ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত ◈ যেভাবে মার্কিনিদের ফাঁদে ফেলার চেষ্টা করছেন সন্দেহভাজন চীনা গোয়েন্দারা!

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৪, ০৩:৪৭ রাত
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বিএনপি নেতার

আবুল কালাম আজাদ, পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়ন বিএনপির সভাপতি ও রেলওয়ের প্রথম শ্রেণীর ঠিকাদার আব্দুর রহমান (৫৭) ট্রাকের ধাক্কায় আহত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (১৪ জুলাই) দিবাগত রাত নয়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। 

এর আগে একইদিন বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারা টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের বাঘ‌ইল সরদারপাড়া গ্রামের মৃত হাজী নবির উদ্দিন বিশ্বাস এর ছেলে।

তিনি বাংলাদেশ রেলওয়ের প্রথম শ্রেণীর ঠিকাদার ও পাকশী ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায, আব্দুর রহমান বিশ্বাস ব্যক্তিগত কাজে কুষ্টিয়ার ভেড়ামারা গিয়েছিলেন। মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ভেড়ামারা টোল প্লাজা এলাকায় পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে তিনি মারাত্মক আহত হন।

এলাকাবাসী তাৎক্ষণি আহত অবস্থায় আব্দুর রহমানকে উদ্ধার করে প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক রাত ৯ টার দিকে আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। 

এদিকে, আব্দুর রহমান বিশ্বাসের মৃত্যুতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার গভীর শোক প্রকাশ করেছেন । মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন আব্দুর রহমান। 

  • সর্বশেষ