শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল ◈ ১৮ বছর পর বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ শুরু ◈ ফৌজদারহাটে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন ◈ স্বাধীনতা দিবসে মা-বাবার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ মধ্যপ্রাচ্য সংঘাতে হরমুজে আটকা ২ হাজার জাহাজ ও ২০ হাজার নাবিক ◈ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৩, ০৩:৩৮ রাত
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২৩, ০৩:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গরীব, অসহায় ও দুস্থ মানুষের পাশে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাব

সালেহ্ বিপ্লব: [২] বাংলাদেশ সেনাবাহিনীর ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক নুরজাহান আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃহস্পতিবার ঢাকার বাউনিয়া এলাকায় অসহায়, দুস্থ ও গরীব-দুঃখী মানুষের মাঝে ২৫০০টি কম্বল বিতরণ করে। তাদের আর্থিক সহযোগিতা প্রদান করেন। আইএসপিআর

[৩] প্রধান অতিথি ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের এই জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ ধরনের মানবিক কার্যক্রমে সহযোগিতা প্রদানের জন্য ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের সকল সদস্যাকে তিনি ধন্যবাদ জানান। 

[৪] শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের সভানেত্রী ও সহ-সভানেত্রী, প্রয়াস এর সহকারী পৃষ্ঠপোষক, চিলড্রেন ক্লাব ঢাকা অঞ্চলের সভানেত্রী, জিওসি ও এরিয়া কমান্ডার লজিস্টিক্স এরিয়া এর সহধর্মিনী, সেপকস ঢাকা অঞ্চলের সভানেত্রী, ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের পরিচালনা পর্ষদের সদস্য, অফিসার, অন্যান্য পদবির সেনাসদস্য, বেসামরিক কর্মকর্তা ও কর্মচারী এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়