শিরোনাম
◈ নিউইয়র্ক সফরের সাফল্য আড়ালে ‘পরিকল্পিত ঘটনা’: অভিযোগ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের ◈ জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন ◈ ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা, রাত থেকেই কার্যকর ◈ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী ◈ সীমান্তের দুই মুখ : এপার থেকে মানুষ পাচারের ফাঁদ, ওপার থেকে ঢুকছে মাদক ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৬, ০৩:৫৪ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বার্সার গোল উৎসব, নিউক্যাসল হারিয়ে শেষ আট নিশ্চিত

প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ১-১ গোলে ড্র করার পর ফিরতি লেগে কাম্প ন্যুয়ে রীতিমতো গোলবন্যা বইয়ে দিল বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডকে ৭-২ গোলে বিধ্বস্ত করে টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে হ্যান্সি ফ্লিকের দল। দুই লেগ মিলিয়ে ৮-৩ গোলের জয় পায় কাতালানরা।

বুধবার রাতের ম্যাচটির প্রথমার্ধে ছিল তুমুল লড়াই। রাফিনহা ৬ষ্ঠ মিনিটে ও মার্ক বের্নালের ১৭ মিনিটের গোলে বার্সা দুবার এগিয়ে গেলেও, দুবারই নিউক্যাসলকে সমতায় ফেরান অ্যান্থনি এলাঙ্গা। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে স্বাগতিকদের ৩-২ ব্যবধানে এগিয়ে দেন লামিন ইয়ামাল।

বিরতির পর ম্যাচটি পুরোপুরি একপেশে করে ফেলে কাতালানরা। ৫১ মিনিটে ফারমিন লোপেজ ব্যবধান ৪-২ করেন। এরপর ৫৬ ও ৬০ মিনিটে জোড়া গোল আদায় করে নেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভান্ডোভস্কি। আর ৭২ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে নিউক্যাসলের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা।

পুরো ম্যাচে ৬৩ শতাংশ বল দখলে রেখে দাপুটে ফুটবল খেলেছে বার্সেলোনা। গোলের জন্য তাদের নেওয়া ১৮টি শটের ১৩টিই ছিল লক্ষ্যে। শেষ আটে বার্সার প্রতিপক্ষ হিসেবে দেখা যাবে অ্যাটলেটিকো মাদ্রিদ অথবা টটেনহ্যাম হটস্পারকে।

 

  • সর্বশেষ