শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৬, ০৯:২৫ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষকদের জন্য সুবর্ণ সুযোগ দিচ্ছে দক্ষিণ কোরিয়া

কোরিয়ায় ডিজিটাল লার্নিং বিষয়ক প্রশিক্ষণে অংশ নিতে স্কুল-কলেজ শিক্ষকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী শিক্ষকদের নিজ-নিজ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নসহ আগামী ৩০ মার্চের মধ্যে নির্ধারিত গুগল ফরমের মাধ্যমে আবেদন করতে হবে।

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশ সরকারের দ্বিপাক্ষিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার মিনিস্ট্রি অব এডুকেশন এবং দেগু মেট্রোপলিটন অফিস অব এডুকেশন কর্তৃপক্ষ প্রতিবছর বাংলাদেশের স্কুল এবং কলেজ পর্যায়ে কর্মরত কিছুসংখ্যক শিক্ষককে দক্ষিণ কোরিয়ায় ডিজিটাল লার্নিং বিষয়ক প্রশিক্ষণ দিয়ে থাকেন। বর্ণিত প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণে আগ্রহী শিক্ষককে নিজ-নিজ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নসহ উল্লিখিত শর্তসাপেক্ষে আগামী ৩০ মার্চের মধ্যে গুগল ফরমে: https://forms.gle/4e60PkwnipQov6EdA তথ্য দেয়ার জন্য বলা হলো।

আবেদনের জন্য কয়েকটি শর্ত নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো— আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪৭ বছর হতে হবে, ন্যূনতম ২৪ দিনের আইসিটি প্রশিক্ষণ থাকতে হবে, আইসিটি বিষয়ের প্রভাষকদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। যাঁদের আইসিটি বিষয়ক প্রশিক্ষণ নেই কিন্তু আইসিটি ক্লাস নেন এমন ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক ন্যূনতম ২ বছর মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনার অভিজ্ঞতার প্রত্যয়ন। এ শর্ত আইসিটি বিষয়ের প্রভাষকদের জন্য প্রযোজ্য নয়।

ন্যূনতম ৬ মাস মেয়াদসহ সরকারি পাসপোর্ট থাকা বাধ্যতামূলক। ব্যক্তিগত ল্যাপটপ থাকা আবশ্যক। ইংলিশ স্পিকিং-এ ভাল দক্ষতা থাকতে হবে। দক্ষিণ কোরিয়ার প্রশিক্ষণ কর্তৃপক্ষের চাওয়া শারীরিক সক্ষমতা থাকতে হবে। উচ্চরক্তচাপ, ডায়াবেটিসসহ কমন ও ক্রনিক ডিজিজ থাকা যাবেনা। জাতীয় শিক্ষাসপ্তাহ-২০২৬-এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হলে উল্লেখ করতে হবে। মাধ্যমিক ও কলেজ পর্যায়ে।

  • সর্বশেষ