শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ইরান অভিযানে ১৬ মিলিয়ন ডলারের এক ডজনের বেশি রীপারের ড্রোন ধ্বংস, জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা ◈ শুক্রবার ঈদ উদযাপন করবে সৌদি আরব

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৬, ০৩:৩৭ রাত
আপডেট : ১৯ মার্চ, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনায় পুলিশের ৬ কর্মকর্তাকে প্রত্যাহার

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবনচরা ও দৌলতপুর থানার ৬ পুলিশ কর্মকর্তাকে একযোগে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) কেএমপি কমিশনার জাহিদুল হাসানের এক আদেশে প্রশাসনিক কারণে তাঁদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।

প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের মধ্যে লবনচরা ফাঁড়ির এসআই মো. মিজানুর রহমান, এএসআই এমএম জাহাঙ্গীর হোসেন ও কনস্টেবল উৎপল হাওলাদার রয়েছেন। এছাড়া লবনচরা থানার এএসআই খালিদ হাসান এবং দৌলতপুর থানার এসআই মো. আব্দুল হালিম ও এএসআই মো. জাহাঙ্গীর হোসেনকেও পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

কেএমপির উপ-কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় জানিয়েছেন, প্রশাসনিক কারণে এই কর্মকর্তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে এবং তাঁদের বিষয়ে বর্তমানে তদন্ত চলছে। লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তুহিনুজ্জামানও বিষয়টি নিশ্চিত করে জানান, আদেশের পর তাঁদের বয়রা পুলিশ লাইনে পাঠানো হয়েছে।

প্রত্যাহার আদেশে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না করা হলেও পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র ভিন্ন তথ্য দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে সাধারণ মানুষের কাছ থেকে বকশিশ আদায় এবং অনৈতিক লেনদেনের প্রাথমিক অভিযোগ পাওয়া গেছে।

এই অভিযোগের সত্যতা যাচাই করতেই মূলত তাঁদের দায়িত্ব থেকে সরিয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। তদন্ত প্রতিবেদন জমা হওয়ার পর তাঁদের বিরুদ্ধে পরবর্তী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়