শিরোনাম
◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও) ◈ অর্থনৈতিক দৃশ্যপট বদলে যাবে: ৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৬, ০৩:৩৫ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না: জামায়াত আমির

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার (১৮ মার্চ) এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর জাতির দুয়ারে সমাগত। তিনি বলেন, এমন এক সময়ে দেশবাসী ঈদ উদযাপন করতে যাচ্ছে, যখন দেশে ফ্যাসিবাদমুক্ত পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নতুন সরকার গঠিত হয়েছে। দীর্ঘদিনের অগণতান্ত্রিক সরকারের পতনের পর জনগণ আশা করছে, দেশে আর কোনও ধরনের ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি ঘটবে না।

তিনি আশা প্রকাশ করেন, দেশের মানুষ ভয়ভীতিমুক্ত পরিবেশে চলাফেরা ও মতপ্রকাশের সুযোগ পাবে এবং সমাজে বৈষম্য ও ভেদাভেদ দূর হবে। নাগরিকদের জানমাল ও সম্মানের নিরাপত্তা নিশ্চিত হবে এবং দেশ ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজিমুক্ত হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করতে পারবে বলেও তিনি উল্লেখ করেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর এবং গণভোটে প্রায় ৭০ শতাংশ নাগরিকের সমর্থন থাকা সত্ত্বেও এর বাস্তবায়নে সরকারের অনীহা উদ্বেগজনক। তিনি দ্রুত এ সনদ বাস্তবায়নের আহ্বান জানান এবং বলেন, এ বিষয়ে কোনও টালবাহানা জনগণ মেনে নেবে না।

advertisement

যাদের আত্মত্যাগের মাধ্যমে জাতি ফ্যাসিবাদমুক্ত পরিবেশ পেয়েছে, তাদের জন্য দোয়া কামনা করেন তিনি। একই সঙ্গে আহত ও পঙ্গুত্ববরণকারীদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।

ডা. শফিকুর রহমান বলেন, সিয়াম সাধনা মানুষের মধ্যে তাকওয়া ও নৈতিকতা সৃষ্টি করে এবং ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠার শিক্ষা দেয়। ঈদুল ফিতর ধনী-গরিব নির্বিশেষে মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য জাগ্রত করে।

তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঈদের দিনে সব ভেদাভেদ ভুলে দয়া, সাম্য, ঐক্য ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে হবে এবং সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে।

বিবৃতির শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ব্যক্তিগত পক্ষ থেকে দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান তিনি।

 

  • সর্বশেষ