শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৬, ০৯:১৯ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসএসসি পাসে বিমানবন্দরে চাকরির সুযোগ, নিয়োগ দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের বৃহৎ বেসরকারি বিমান সংস্থাটি নারী হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৬ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

advertisement
প্রতিষ্ঠানের নাম ইউএস-বাংলা এয়ারলাইন্স
চাকরির ধরন বেসরকারি চাকরি
প্রকাশের তারিখ ১৬ মার্চ ২০২৬
পদ সংখ্যা ১টি
লোকবল নিয়োগ নির্ধারিত নয়
চাকরির খবর ঢাকা পোস্ট জবস
আবেদন করার মাধ্যম অনলাইন
আবেদন শুরুর তারিখ ১৬ মার্চ ২০২৬
আবেদনের শেষ তারিখ ৩০ মার্চ ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট https://usbair.com/
আবেদন করার লিংক

অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স
পদের নাম: নারী হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্ট 
পদসংখ্যা: নির্ধারিত নয় 

advertisement

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান এবং সর্বোচ্চ এইচএসসি বা সমমান পাস 
অন্যান্য যোগ্যতা: শারীরিকভাবে শক্তিশালী, চাপের মধ্যে কাজ করার সক্ষমতা থাকা।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

দায়িত্বসমূহ

advertisement
  • বিমানবন্দরে আসা হুইলচেয়ার ব্যবহারকারী যাত্রীদের বন্ধুত্বপূর্ণ এবং ভদ্র আচরণের সাথে স্বাগত জানানো।
  • ব্যস্ত বিমানবন্দরে নিয়ম মেনে দক্ষতার সাথে হুইলচেয়ার পরিচালনা করা।
  • বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের সিঁড়ি দিয়ে ওঠা-নামা করানো, বিমানের আসন থেকে যত্নসহকারে যাত্রীদের ওঠা-নামা করানো এবং হুইলচেয়ারে উঠানামার সময় সহায়তা করা।
  • যাত্রীদের প্রশ্নের উত্তর দেওয়া, তাদের জানতে চাওয়া তথ্য দিয়ে সাহায্য করা এবং তাদের সমস্যাগুলো ঠিক করে দেওয়ার মাধ্যমে বন্ধুত্বপূর্ণ, ভদ্র এবং ধৈর্য্যশীল সেবা দেওয়া।
  • গেট, কাউন্টার স্টাফ, নিরাপত্তা কর্মী এবং অন্যান্য বিমানবন্দরের লোকজনের সাথে মিলে কাজ করে যাত্রীদের ভ্রমণ সহজ ও আরামদায়ক করা।
  • হুইলচেয়ারগুলো পরিষ্কার, ঠিকঠাক চলছে এবং ব্যবহারের জন্য প্রস্তুত আছে সেটা নিশ্চিত করা।
  • যেকোনো হুইলচেয়ার সমস্যার কথা তত্ত্বাবধায়ককে জানানো এবং নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা করা। প্রয়োজন অনুযায়ী যাত্রী তথ্য এবং প্রদত্ত পরিষেবা নথিভুক্ত করে সঠিক রেকর্ড রাখা।

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: শুধু নারী
বয়সসীমা: ১৮ থেকে ২৭ বছর 

কর্মস্থল: ঢাকা 
বেতন: ১৪,০০০ টাকা (মাসিক) 
অন্যান্য সুবিধা: ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা/দুপুরের খাবার। রপ্রবেশন পিরিয়ড শেষে বাৎসরিক দুইটি উৎসব ভাতা প্রদান করা হবে। এছাড়া কোম্পানীর নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ৩০ মার্চ ২০২৬

সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ