শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৩, ১০:০২ রাত
আপডেট : ১০ এপ্রিল, ২০২৩, ১০:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুরে মা ও শিশু স্বাস্থ্য বইয়ের পাইলট প্রজেক্ট উদ্বোধন 

মা ও শিশু স্বাস্থ্য বইয়ের পাইলট প্রজেক্ট উদ্বোধন 

সঞ্চয় বিশ্বাস: নিরাপদ গর্ভ ও সন্তান প্রসব এবং প্রসবপরবর্তী মা ও শিশুর সঠিক যত্ন  নিশ্চিত করতে  গত ৮ এপ্রিল বিকেলে রংপুরের গুড হেলথ হসপিটালের কনফারেন্স হলে রংপুর জেলার জন্য মা ও শিশু স্বাস্থ্য বইয়ের পাইলট প্রজেক্ট উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব টরোন্টোর অধ্যাপক এবং আন্তর্জাতিক মা ও শিশু  তথ্যবই কমিটির সভাপতি ড. সাফি ভূইয়া। 

অনুষ্ঠানে বক্তারা মা ও শিশু স্বাস্থ্য বইয়ের উপযোগিতা, প্রয়োজনীয়তা ও বইটির ভবিষ্যত সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। মা ও শিশু তথ্যবইয়ের প্রথম যাত্রা শুরু হয় জাপানে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। জাপান এই বইটি ব্যবহারের মাধ্যমে তাদের মাতৃ ও শিশু মৃত্যুহার কমাতে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। বর্তমানে বিশ্বের প্রায় ৫৫টি দেশ তাদের নিজের ভাষায় ও সংস্কৃতি অনুযায়ী বইটি তৈরী করেছে এবং সাফল্যের সাথে ব্যবহার করছে। 

প্রধান অতিথি ড. সাফি ভূইয়া বলেন, মা ও শিশু তথ্যবইয়ে মায়ের গর্ভকালীন ও প্রসবপরবর্তী পরিচর্চা, পুষ্টি, টিকা, প্রসব পরিকল্পনা, বিপদচিহ্ন, শিশুর যত্ন, পুষ্টি, টিকা এবং সমসাময়িক স্বাস্থ্য সমস্যা সম্পর্কে বিস্তারিত চিত্রসম্মলিত তথ্য দেওয়া আছে। যা গর্ভবতী মা ও তার পরিবারকে একটি সফল গর্ভকালীন সময় অতিবাহিত করা এবং  সুস্থ সন্তান জন্মদান ও নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে কার্যকরী নির্দেশিকা হিসেবে সাহায্য করবে। 

ড. সাফি ভূইয়া ২০০২ সালে বাংলাদেশের জন্য সর্বপ্রথম মা ও শিশু স্বাস্থ্যতথ্যবই তৈরী করেন। ২০০৭ সালে দ্বিতীয় সংস্করণ এবং চলতি এপ্রিল মাসে বইটির তৃতীয় সংস্করণ করা হয়, রংপুর ও বান্দরবন জেলায় মা ও শিশু স্বাস্থ্য তথ্যবই পাইলট প্রজেক্টে ব্যবহৃত হবে। ড. সাফি ভূইয়ার কারিগরি নির্দেশনায় বইটির তৃতীয় সংস্করণ সম্পাদনা করেন ডা. মুশতারী মিমি।  ডা. মিমি আন্তর্জাতিক হ্যান্ডবুক কনফারেন্স কমিটির বাংলাদেশ প্রতিনিধি এবং বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তরের ন্যাশনাল টিউবারকিউলোসিস কনট্রোল প্রোগ্রামে কর্মরত। 

অনুষ্ঠানে রংপুর জেলার সিভিল সার্জন,  ডেপুটি ডিরেক্টর ফ্যামিলি প্লানিং, রংপুর মেডিকেল কলেজ, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও প্রাইম মেডিকেল কলেজের গাইনী এন্ড অবস ও শিশু বিভাগ ও কমিউনিটি মেডিসিন বিভাগের অধ্যাপক ও বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ, মেডিকেল অফিসারবৃন্দ এবং বিভিন্ন এনজিও ও মিডিয়া প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ