শিরোনাম
◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২২, ০৩:১৯ দুপুর
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২২, ০৩:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামালপুরে অক্টোবর পর্যন্ত ধর্ষণের শিকার ৫৮ নারী-শিশু

গোলটেবিল বৈঠক

খাদেমুল বাবুল, জামালপুর: জামালপুরে জানুয়ারি-অক্টোবর পর্যন্ত ৫৮জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ছাড়া ধর্ষণের চেষ্টায় চরম নির্যাতনের শিকার হয়েছেন ২০৬ জন শিশু ও নারী।

সরকারি তথ্যানুযায়ী তবে এ বছর ৬টি অপহরণ, ৪৪টি খুন, ১১৯টি  আত্মহত্যার ঘটনা ঘটেছে । ২০২২ সালের অক্টোবর পর্যন্ত ২ হাজার ৫৯৯টি অপরাধ সংঘটিত হয়েছে

ইউএনএফপিএ এর সহযোগিতায় উন্নয়ন সংঘের জেন্ডার প্রকল্পের আওতায় অনুষ্ঠিত বৈঠকে কর্মরত সাংবাদিকদের সাথে চলমান নারী ও শিশুর উপর সহিংসতা বন্ধ এবং  প্রতিরোধে করণীয় শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ সব তথ্য জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।

জামালপুর উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসিতে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে জেন্ডার প্রকল্পের সমন্বয়কারী অপূর্ব চক্রবর্ত্তীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উন্নয়ন সংঘের হিজড়া উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক লিটন সরকার, পাওয়ার প্রকল্পের ব্যবস্থাপক জ্যোৎস্না আক্তার, সাংবাদিক সাযযাদ আনসারী, মোস্তফা মনজু, ফজলে এলাহী মাকাম, শুভ্র মেহেদী, তানভীর আহাম্মেদ হীরা প্রমুখ। সভায় ২০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। 

উন্নয়ন সংঘ সূত্র জানায় সরকারের পাশাপাশি উন্নয়ন সংঘ ধর্ষণ ও সহিংসতার শিকার নারী ও শিশুদের স্বাস্থ্য ও আইনগত সহায়তাদানের প্রতিমাসে ২হাজার উঠান বৈঠকের মাধ্যমে ধর্ষণ, অপহরণ, মানবপ্রাচার, বাল্যবিয়ে, যৌন নির্যাতন, নারী ও শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধে আলোচনা করা হয়। এ ছাড়া হোম ওয়ার্ক, কর্মীসভা, ওরিয়েন্টেশন, অ্যাডভোকেসি, প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে। 

জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এর অর্থসহায়তায় উন্নয়ন সংঘ জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কার্যক্রম বাস্তবায়ন করছে। গোলটেবিল বৈঠকে প্রচলিত আইনের কার্যকর প্রয়োগ, বিচারের দীর্ঘসূত্রিতা পরিহার, যথাযথ ও নিরপেক্ষতা বজায় রেখে ধর্ষণ ও নির্যাতনের শিকার নারী ও শিশুদের ডাক্তারি পরীক্ষা করা, হয়রানীমুক্তভাবে পুলিশি তদন্ত সম্পন্ন করাসহ সরকারি, বেসরকারি সমন্বিত উদ্যোগ বাস্তবায়ন করার পরামর্শ তুলে ধরা হয়।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়