শিরোনাম
◈ আগামী ২৪-৪৮ ঘণ্টায় ৫ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ◈ বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি ◈ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮ কোটি টাকার দুই ফ্ল্যাটের মালামালের তালিকা প্রস্তুত করছে দুদক ◈ বিশ্বকাপে ফিফার আয় বাংলাদেশের উন্নয়ন বাজেটের দুই-তৃতীয়াংশের সমান ◈ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ◈ রাজনৈতিক পক্ষপাত নয়, জনসেবাই হোক সরকারি কর্মচারীদের মূল দায়িত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ হেফাজতের সমাবেশে হামলায় ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে: চিফ প্রসিকিউটর ◈ বিশ্বকাপ ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন? জানাগেল বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী ◈ আচমকা ফেসবুকের ডেস্কটপ ডাউন হয়ে গেছে ◈ সদরঘাটে লঞ্চের ধাক্কায় বুড়িগঙ্গায় ট্রলারডুবি, ৮ জন উদ্ধার; নিখোঁজ ২

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২২, ০৮:৫১ রাত
আপডেট : ১৩ নভেম্বর, ২০২২, ০৮:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্পের মেয়াদ বৃদ্ধির সুপারিশ

সংসদ

মনিরুল ইসলাম: একাদশ জাতীয় সংসদের ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩৬তম বৈঠকে জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার আগেই মেয়াদ বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।

রোববার কমিটির সভাপতি মেহের আফরোজ এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মোঃ আব্দুল আজিজ, শবনম জাহান, সাহাদারা মান্নান এবং কানিজ ফাতেমা আহমেদ বৈঠকে অংশগ্রহণ করেন।

জানা যায়, বৈঠকে শিশু একাডেমির বর্তমান কার্যক্রম ও ‘‘জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ’’ শীর্ষক প্রকল্পটির বর্তমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং গত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।

বিগত বৈঠকের সুপারিশমালায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত বিষয়সমূহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব বা তার প্রতিনিধিদের সাথে সমন্বয় করে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তসমূহ সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা তা ফলোআপের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।

বৈঠকে প্রতিটি উপজেলার শিশুদের সৃজনশীলতা বিকাশ ও শিশু অধিকার সুরক্ষায় শিশুদের জন্য বাজেট বৃদ্ধি করে নতুন নতুন যুগোপযোগী ও বাস্তবমুখী কর্মসূচী গ্রহণ করে তা সারা দেশের জনগণের মধ্যে প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।  

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা পরিচালিত ‘‘জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ’’ শীর্ষক প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার পূর্বেই মেয়াদ বৃদ্ধির ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

এছাড়া, বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র তৃতীয় রিপোর্ট জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনে উপস্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য কমিটি সিদ্ধান্ত নিয়েছে।

এমআই/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়