শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৬, ০৭:৪৮ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতে ২০ মার্চ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে। স্পেস সায়েন্সেস অ্যান্ড টেকনোলজির জ্যোতির্বিজ্ঞান-সংক্রান্ত গণনার ভিত্তিতে এই পূর্বাভাস দিয়েছে শারজাহ একাডেমি ফর অ্যাস্ট্রোনমি।

শারজাহ একাডেমির জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, তাদের হিসাব অনুযায়ী ১৪৪৭ হিজরি সালের পবিত্র রমজান মাস এবার ৩০ দিন পূর্ণ করতে পারে। সেই হিসাবে শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ ঈদুল ফিতর হবে ২০ মার্চ (শুক্রবার)।

advertisement

জ্যোতির্বিজ্ঞানীরা ব্যাখ্যা করেছেন, ১৮ মার্চ (বুধবার) রমজানের ২৯তম দিন এবং চাঁদ দেখার রাত। তবে ওই দিন পশ্চিম আকাশে সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে, ফলে চাঁদ দেখা সম্ভব হবে না। এর ফলে ১৯ মার্চ (বৃহস্পতিবার) রমজান মাসের ৩০তম দিন পূর্ণ হবে।

পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ১৯ মার্চ (বৃহস্পতিবার) সংযুক্ত আরব আমিরাতের সময় ভোর ৪টা ২৪ মিনিটে শারজাহর আকাশে নতুন চাঁদ উঠবে। ওই দিন সূর্যাস্তের সময় চাঁদটির বয়স হবে প্রায় ১৪ ঘণ্টা ৬ মিনিট। সূর্য থেকে এর কৌণিক দূরত্ব থাকবে ৬ দশমিক ৫ ডিগ্রি এবং দিগন্ত থেকে এর উচ্চতা হবে ৬ ডিগ্রি। সূর্যাস্তের পর প্রায় ২৯ মিনিট পর্যন্ত চাঁদটি আকাশে অবস্থান করবে।

advertisement

তবে এত সব গাণিতিক প্যারামিটার সত্ত্বেও একাডেমি সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া ও পারিপার্শ্বিক অবস্থাকে চাঁদ দেখার জন্য ‘জটিল’ বা প্রতিকূল বলে বর্ণনা করেছে। তারা জানিয়েছে, টেলিস্কোপ দিয়েও স্থানীয়ভাবে এই চাঁদ দেখা অত্যন্ত কঠিন হবে।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, অ্যাডভান্সড ইমেজ স্ট্যাকিংয়ের মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করে হয়তো চাঁদের ছবি ধরা যেতে পারে, কিন্তু আমিরাতের আকাশ থেকে খালি চোখে চাঁদ দেখা সম্ভব হবে না। তবে পশ্চিমের কিছু আরব ও ইসলামি দেশে ভৌগোলিক কারণে চাঁদ দেখার পরিস্থিতি কিছুটা অনুকূলে থাকতে পারে।

advertisement

সবকিছু মিলিয়ে একাডেমি এই সিদ্ধান্তে পৌঁছেছে, সংযুক্ত আরব আমিরাতসহ অধিকাংশ মুসলিম দেশে শুক্রবার (২০ মার্চ) শাওয়াল মাস শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। তবে যেসব দেশ প্রযুক্তি বাদ দিয়ে খালি চোখে বা সাধারণ টেলিস্কোপে চাঁদ দেখার ওপর নির্ভর করে, সেখানে স্থানীয় পর্যবেক্ষণ সাপেক্ষে শনিবার (২১ মার্চ) ঈদ হতে পারে।

 

  • সর্বশেষ