শিরোনাম
◈ নবম পে-স্কেলের বেতন কাঠামো প্রকাশ ◈ লর্ডসে পাকিস্তানের ভরাডুবি, সি‌রিজ জিত‌লো ইংল‌্যান্ড ◈ মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেলের প্রস্তাব অনুমোদন, জানুন প্রজ্ঞাপন ও বেতন কার্যকরের তারিখ ◈ আসিম মুনিরের অস্ত্র কারখানা পরিদর্শন : পূজার আগে পাকিস্তানের হামলার শঙ্কা, নজরদারি বাড়িয়েছে ভারত ◈ ‘পরীক্ষিত’ সিল ছাড়া মাংস বিক্রি করলে দোকান বন্ধ: ডিএসসিসি প্রশাসক ◈ সেপ্টেম্বরেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম ◈ যুব এশিয়ান কাপ বাছাইপর্বে রাতে মুখোমুখি বাংলাদেশ ও উজবেকিস্তান ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ৭ সেপ্টেম্বর থেকে মূল টাকা তুলতে পারবেন গ্রাহকেরা ◈ রা‌তে নারী এশিয়া কা‌পে ইন্দোনেশিয়ার বিরু‌দ্ধে ম্যাচ দিয়ে লড়াই শুরু বাংলা‌দে‌শের ◈ পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাস উল্টে আহত ৮

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৬, ০৭:৪২ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে চোর সন্দেহে গণপিটুনি একজনের মৃত্যু 

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার চরফরাদি ইউনিয়নের দক্ষিণ চরটেকী এলাকায় এ ঘটনা হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নজরুল ইসলাম বলেন, ‘অজ্ঞাতপরিচয় এক লোক আজ সেহরির সময় একটি গরু নিয়ে ব্রহ্মপুত্র নদীর পাড়ে যায়। এসময় সেখানে নদীর তীর বাঁধাইয়ের ব্লক তৈরির শ্রমিকরা তাকে গরু চোর সন্দেহে আটক করে। পরে, গ্রামবাসী খবর পেয়ে ওই লোককে ধরে মারধর শুরু করে। একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পাকুন্দিয়া থানার পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। গরুর মালিকের পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ থানায় নিয়ে আসে। পাশে একটি গরু ছিল সেটিও থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর হতে পারে।

মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি বিষয় প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ