শিরোনাম
◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৬, ০৯:০৩ রাত
আপডেট : ১৬ জুলাই, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুদ্ধ উত্তেজনার মাঝেই কাতারের এলএনজি ট্যাংকার বাংলাদেশের পথে: ব্লুমবার্গ

জ্বালানি উৎপাদন সাময়িকভাবে বন্ধ থাকার পর আবার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ শুরু করেছে কাতার। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, কাতারে এলএনজি লোড হওয়া একটি ট্যাংকার বাংলাদেশের দিকে রওনা হচ্ছে।

জাহাজ চলাচলের তথ্যের উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, ‘লেব্রেথাহ ট্যাংকারটি শুক্রবার কাতারের রাস লাফান রপ্তানি টার্মিনাল ত্যাগ করেছে।'

জাহাজটির পানির নিচের গভীরতা বৃদ্ধি পাওয়ায় বোঝা যাচ্ছে যে এটিতে এলএনজি বোঝাই করা হয়েছে। এটি বাংলাদেশের দিকে যাচ্ছে এবং আগামী ১৪ মার্চ সেখানে পৌঁছাতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ব্লুমবার্গ আরও জানায়, এ সপ্তাহের শুরুতে ‘আল ঘাশামিয়া’ নামের আরেকটি জাহাজে এলএনজি ভরা হয়েছে। এটি বর্তমানে পারস্য উপসাগরে অপেক্ষমাণ রয়েছে।

Advertisement

তবে এই দুটি চালানের কোনোটিই শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছাবে কি না, তা প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি।

যুদ্ধাবস্থার কারণে ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালী বর্তমানে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য কার্যত বন্ধ।

ব্লুমবার্গ জানিয়েছে, সমুদ্রপথ পুনরায় না খোলা পর্যন্ত ‘লেব্রেথাহ’ ভাসমান স্টোরেজ হিসেবে ব্যবহৃত হতে পারে।

এর আগে, ইরানি ড্রোন হামলার পর কাতার বিশ্বের বৃহত্তম এলএনজি রপ্তানি কেন্দ্র ‘রাস লাফান’ বন্ধ করে দিয়েছিল। যদিও এর আগে থেকেই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল থমকে গিয়েছিল। 

স্বাভাবিক সময়ে এই পথ দিয়ে বিশ্বের এলএনজি সরবরাহের ২০ শতাংশ পরিবহন হয়।

এলএনজিবোঝাই ট্যাংকার বা এগুলোর গন্তব্য সম্পর্কে মন্তব্যের জন্য কাতারএনার্জির এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হননি।

 

  • সর্বশেষ