শিরোনাম
◈ ‘আমরা খালেদা জিয়ার সৈনিক, দেশ ছেড়ে কোথাও যাব না’ ◈ সীমান্ত হত্যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ দেশে হাম সন্দেহে মৃত্যু আরও ৪ জনের, নতুন করে আক্রান্ত ৯৬৬ ◈ শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন, বাজেট নিয়ে সমালোচকদের কড়া জবাব প্রধানমন্ত্রীর ◈ ভূমি অফিসে অনিয়ম ঠেকাতে আসছে ডিজিটাল মনিটরিং ◈ বাবাকে ‘মুক্তিযুদ্ধের শহীদ’ বলা জামায়াত এমপির জন্ম ১৯৮১ সালে ◈ ইরান কেন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিকে বিজয় হিসেবে দেখছে ◈ এল নিনোর প্রভাবে বাংলাদেশে তাপপ্রবাহ, খরা ও আকস্মিক বন্যার ঝুঁকি! ◈ এনআরবিসি ব্যাংক অর্থ লুটপাট লুকা‌তে মুছে ফেলেছে ১১ লাখ তথ্য ◈ লেবান‌নে শিশু হত‌্যা বন্ধ না হ‌লে ইসরা‌য়েল‌কে ক‌ঠোর জবাব দে‌বে ইরান

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০১:২৬ রাত
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাগাম টানা হলো পুলিশের গ্রেপ্তারি ক্ষমতায়, ১২৭ বছরের পুরোনো ফৌজদারি কার্যবিধিতে বড় পরিবর্তন (ভিডিও)

১২৭ বছরের পুরনো ফৌজদারী কার্যবিধিতে বড় ধরনের পরিবর্তন এনেছে অন্তর্বর্তী সরকার। সংশোধিত বিধান অনুযায়ী গ্রেপ্তার, তদন্ত, জামিন, বিচার ও সাক্ষীর নিরাপত্তাসহ পুরো প্রক্রিয়ায় এসেছে মৌলিক পরিবর্তন। সূত্র: চ্যানেল২৪

এখন থেকে যাকে গ্রেপ্তার করা হবে, তাকে অবশ্যই গ্রেপ্তারকারী পুলিশ কর্মকর্তার পরিচয়পত্র দেখতে দিতে হবে। গ্রেপ্তারের পর ১২ ঘণ্টার বেশি সময় আটক রাখা যাবে না। এ সময়ের মধ্যে গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিবার, বন্ধু বা আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে জানাতে হবে গ্রেপ্তারের কারণ।

বিনা পরোয়ানায় ৫৪ ধারায় গ্রেপ্তার করতে হলে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করতে হবে। এছাড়া বাসার বাইরে অন্য কোনো স্থানে গ্রেপ্তার করা হলে ১২ ঘণ্টার মধ্যে নিকট আত্মীয়কে জানানো বাধ্যতামূলক। এই সময়ে অভিযুক্তের নিজের পছন্দের আইনজীবীর সঙ্গে কথা বলার সুযোগও দিতে হবে।

যদি ভিড় বা মবের মধ্যে কাউকে গ্রেপ্তার করা হয়, তবে প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এরপর গ্রেপ্তার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ সময়ের মধ্যে গ্রেপ্তারের তথ্য পুলিশের ডায়েরিতে নথিভুক্ত করতে হবে এবং সেখানে সাক্ষ্য লিপিবদ্ধ করতে হবে। ফলে গ্রেপ্তারের পর গোপন রাখার সুযোগ আর থাকবে না।

ম্যাজিস্ট্রেটের ক্ষমতা, পুলিশি রিমান্ড, অন্য মামলায় গ্রেপ্তার দেখানো, হাজিরা, সাক্ষীর নিরাপত্তা ও সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনার ক্ষেত্রেও আনা হয়েছে নতুন বিধান। গ্রেপ্তারের পর অভিযুক্ত অসুস্থ হলে তাকে অবশ্যই সরকারি হাসপাতালে মেডিকেল অফিসারের সামনে হাজির করতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, এসব পরিবর্তনের মাধ্যমে দেশের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে বড় ধরনের সংস্কার এসেছে। এটি আন্তর্জাতিক মান অনুসারে তৈরি করা হয়েছে এবং পৃথিবীর উন্নত দেশগুলোর প্রচলিত প্র্যাকটিসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

তবে এই নতুন বিধানগুলো রাজনৈতিক সরকারের আমলে কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হবে, তা নির্ভর করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আচরণের ওপর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়