শিরোনাম
◈ রফতানিমুখী শিল্পে বড় প্রণোদনা: ১০ নতুন খাতে বন্ড ছাড়াই কাঁচামাল আমদানি, বাতিল হলো ৩০% মূল্য সংযোজনের শর্ত ◈ এআই দিয়ে প্রথমবার তৈরি হলো নতুন ভাইরাস, চিকিৎসায় সম্ভাবনার পাশাপাশি বাড়ছে নিরাপত্তা উদ্বেগ ◈ দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ: শেখ হাসিনাকে ঘিরে বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন, নতুন মোড়ে ঢাকা-দিল্লি সম্পর্ক ◈ অধ্যাপক ইউনূসের চেয়ে হাজারগুণ ভালো দেশ চালাচ্ছেন তারেক রহমান: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ◈ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: সম্ভাব্য প্রার্থী হিসেবে হিসেবে আলোচনায় যারা ◈ ডোভালের বদলে আইবি প্রধান, হাসিনাকে ঘিরে বদলাচ্ছে দিল্লির কৌশল ◈ ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের সংঘর্ষ, নিহত ৮ ◈ পাঁচ বছর ধরে সেঞ্চুরি নেই, এবার বাংলাদেশের বিপক্ষে আশাবাদী অ‌স্ট্রেলিয়ান লাবুশেন ◈ হাসিনার বক্তব্যে নতুন করে উত্তপ্ত ঢাকা-দিল্লি সম্পর্ক : দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ ◈ মির্জা ফখরুলই কি বঙ্গভবনের নতুন বাসিন্দা হচ্ছেন?

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০৪ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

এ‌শিয়া কা‌পে সুপার ফোরেও ভারতের কাছে দিশাহারা পাকিস্তান, হার‌লো ৬ উই‌কে‌টে

নিজস্ব প্রতি‌বেদক : এবা‌রো পাকিস্তান  পাত্তা পে‌লো না ভার‌তের কা‌ছে। ব‌্যা‌টে লড়াই করার পুঁ‌জি পে‌লেও শেষ পর্যন্ত জয় লা‌ভে ব‌্যর্থ হয় পা‌কিস্তান। দল‌টি আক্রমণাত্মক শুরুর পর মাঝের ওভারগুলোতে রানের গতি হারিয়ে ফেলেছিল। তবে শেষ তিন ওভারের ঝড়ে লড়াই করার মতো সংগ্রহ তুলেছিল তারা। 

লক্ষ্য তাড়ায় উড়ন্ত সূচনায় জয়ের কাজটা অর্ধেক করে দেন অভিষেক শর্মা ও শুভমান গিল। এতেই গ্রুপপর্বের মতো সুপার ফোরেও চিরপ্রতিদ্বন্দ্বীদের গুঁড়িয়ে ৬ উইকেটের জয় পেয়েছে ভারত।

রোববার দুবাইয়ে সাহিবদাজা ফারহানের ফিফটির সুবাদে ৫ উইকেটে ১৭১ রানের সংগ্রহ পায় পাকিস্তান। জবাবে ৭ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় সূর্যকুমার যাদবের দল।

৩৯ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৭৪ রান করেন অভিষেক। গিলে ফেরেন ২৮ বলে ৮ চারে ৪৭ রান করে। এদিনও টসের সময় দু'দলের অধিনায়ক এবং ম্যাচ শেষে উভয় দলের খেলোয়াড়রা একে-অপরের সঙ্গে হাত মেলাননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়