শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৯ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ত্রী চাকরি করলে বেকার স্বামীকে দিতে হবে ভরণপোষণ, নির্দেশ কলকাতা হাই কোর্টের!

স্ত্রী মাসে মাত্র ১২ হাজার টাকা উপার্জন করেন, অন্যদিকে স্বামী বেকার। তবু ভরণপোষণের দায়িত্ব এড়ানো যাবে না—এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। আদালতের রায় অনুযায়ী, স্ত্রীকে প্রতি মাসে চার হাজার টাকা স্বামীকে দিতে হবে।

এর আগে পারিবারিক আদালত ভরণপোষণ না দেওয়ার পক্ষে রায় দিয়েছিল। সেই নির্দেশের বিরুদ্ধে স্ত্রী হাই কোর্টে আপিল করেন। বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের বেঞ্চে মামলার শুনানি শেষে বলা হয়, বিবাহবিচ্ছেদের পর স্ত্রীর ভরণপোষণ স্বামীর সামাজিক, আইনি ও নৈতিক দায়িত্ব—এটি কোনও অজুহাতে এড়ানো যায় না।

বিচারপতি মন্তব্য করেন, যদি কোনও সক্ষম পুরুষ বেকার থেকে যান, তবে সেটি তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। আইনি দায়িত্ব এড়াতে বেকারত্বকে ঢাল হিসেবে ব্যবহার করা যাবে না।

তদন্তে জানা যায়, ওই যুবককে অনিয়মের কারণে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। হাই কোর্টের মতে, তিনি চাইলে অন্য কাজ করতে পারতেন, কিন্তু দায়িত্ব এড়াতে ইচ্ছাকৃতভাবে বেকার রয়েছেন। তাই স্ত্রীকে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে চার হাজার টাকা দিতে হবে এবং ২০২৬ সালের অক্টোবরের মধ্যে ১২টি ইএমআইও মেটাতে হবে।

এদিকে, তাঁদের বিবাহবিচ্ছেদের মামলা পারিবারিক আদালতে চলতে থাকবে। আনন্দবাজার

  • সর্বশেষ