শিরোনাম
◈ শহরে নয়, এবার গ্রামমুখী হতে হবে শিক্ষকদের: শিক্ষামন্ত্রী ◈ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, সরগরম এফডিসি ◈ সংসদে স্বাস্থ্যমন্ত্রী: দেশে বছরে নতুন ক্যান্সার রোগী প্রায় ১ লাখ ৬৭ হাজার, ৪৮৫টি এক্স-রে ও ৩৯৫টি আল্ট্রাসাউন্ড মেশিন অকেজো ◈ ইরান যুদ্ধ সংক্রান্ত 'জরুরি প্রয়োজনে' কংগ্রেসের কাছে ৮ হাজার ৭০০ কোটি ডলার চাইলেন ডোনাল্ড ট্রাম্প  ◈ রাতের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ◈ ‘না গিলতে পারছি, না ফেলতে পারছি’ : অর্থমন্ত্রী ◈ তারেক রহমানের চীন সফরে বড় অগ্রগতি, সই হলো ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক ◈ ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ, ১ জুলাই থেকে বাধ্যতামূলক বাংলা কিউআর ◈ চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শুরু, ১৫ সমঝোতা স্মারকে সই করবে বাংলাদেশ ◈ চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৬ রাত
আপডেট : ১৮ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় আন্তঃস্কুল ফুটবল খেলায় সংঘর্ষে চার শিক্ষার্থী আহত

ফারুক আহাম্মদ,ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়াপ্রতিযোগিতা–২০২৫-এর উপজেলা পর্যায়ের আন্তঃস্কুল ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে দুই বিদ্যালয়ের চার শিক্ষার্থী আহত হয়েছেন।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার দুলালপুর এসএমএন উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, সকাল থেকে উপজেলার চারটি ভেন্যুতে শুরু হয় প্রতিযোগিতার আন্তঃস্কুল ফুটবল খেলা। এর মধ্যে দুলালপুর ইউনিয়নের দুলালপুর এসএমএন্ডকে উচ্চ বিদ্যালয় মাঠে গোপালনগর বক্স আলী ভূইয়া উচ্চ বিদ্যালয় ও বেজুরা উচ্চ বিদ্যালয়ের মধ্যে খেলা চলছিল।

খেলার একপর্যায়ে দুই দলের খেলোয়াড়ের মধ্যে বাকবিতণ্ডা হলে সমর্থকেরা মাঠে প্রবেশ করে। এসময় বহিরাগতদের হামলায় গোপালনগর বক্স আলী ভূইয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সাজিদ (১৩), দশম শ্রেণির শিক্ষার্থী ইসমাইল (১৭) ও আনিস (১৫), এবং বেজুরা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী বাছির (১৩) আহত হন। আহত শিক্ষার্থীদের শিক্ষকরা দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বাড়ি পাঠানো হয়৷ বেজুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন বলেন, খেলার সময় দুই খেলোয়াড়ের মধ্যে বাকবিতণ্ডা হলে বহিরাগত কিছু লোকজন আমাদের খেলোয়াড়দের ওপর হামলা চালায়।

এতে আমাদের একজন শিক্ষার্থী আহত হয়। গোপালনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম বলেন, খেলা চলাকালে খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে বহিরাগতরা আমাদের তিনজন শিক্ষার্থীর ওপর হামলা চালায়৷ ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শারমিন আক্তার জানান, আহত শিক্ষার্থীদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহতদের খোঁজ নেন। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়