শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২০ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলাগাছ ভেলার বাইচ প্রতিযোগীতায় কুড়িগ্রামে গরিবের বন্ধু ভেলার বিজয়

রেজাউল করিম, কুড়িগ্রামঃ ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতায় হাত ধরে কুড়িগ্রাম সদর উপজেলায় এ অনুষ্ঠিত গেলো নৌকা বাইচের আদলে কলাগাছের ভেলার বাইচ প্রতিযোগীতা। এ খেলা দেখতে ভীড় জমিয়েছেন বিভিন্ন বয়সী হাজার হাজার মানুষ।

২১ সেপ্টেম্বর'২৫ রোববার বিকেলে সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মাঠের পাড় ছড়ায় ভিন্নধর্মী কলা গাছের ভেলা বাইচ প্রতিযোগীতার আয়োজন করে পার্শ্ববর্তী গ্রামের লোকজন।

১৭ সেপ্টেম্বর'২৫ শুরু হওয়া প্রতিযোগীতায় অংশ নেয় ভোগডাঙ্গাসহ পার্শ্ববর্তী ইউনিয়নের ১৮টি দল। একটি ভেলায় প্রতিদলে প্রতিযোগীর সংখ্যা ৪ থেকে ৫ জন। ৪ দিনের খেলা শেষে ৫ম দিন রোববার বিকালে ফাইনাল খেলার অংশ নেয় গরীবের বন্ধু, দশের দোয়া, বটতলী এক্সপ্রেসসহ ৫টি ভেলার দল। ফাইনালে দশের দোয়া দলকে হারিয়ে বিজয়ী হয় গরীবের বন্ধু ভেলা দল।

খেলার আয়োজক কমিটি জানায়, প্রতিযোগিতায় প্রথম পুরস্কার দুইটি খাসি, দ্বিতীয় পুরস্কার একটি খাসি ও তৃতীয় পুরস্কার একটি রাজহাঁস বিজয়ীদের হাতে তুলে দেয়া হয়।

Advertisement

ফাইনাল খেলা দেখতে আসা দর্শকরা জানান, নৌকা বাইচসহ জীবনে অনেক খেলা দেখলেও এই প্রথম কলাগাছের ভেলা প্রতিযোগীতা দেখে অভিভুত আমরা সকলেই অভিভূত।

খেলা দেখতে আসা সাজু মিয়া বলেন, এরই মধ্যে প্রায় হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে গ্রামীণ জনপদের হাডুডু, গরুর মই দৌড়সহ অনেক ঐতিহ্যবাহী খেলা। এই সময়ে নৌকা বাইচের মতোই কলাগাছের ভেলা প্রতিযোগীতা দেখতে পেয়ে খুব আনন্দ লাগছে।

সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান সাঈদুর রহমান বলেন, আমিও খেলাটি দেখতে এসে অবাক হয়েছি। কেননা হাজার হাজার মানুষ ব্যপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে আনন্দ উল্লাসের সাথে কলা গাছের ভেলার খেলাটি উপভোগ করলো। গ্রামাঞ্চলের মানুষের বিনোদনে এমন ব্যতিক্রমী খেলা আরও বেশি বেশি আয়োজন করা প্রয়োজন। 

  • সর্বশেষ