শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৩৭ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টস জিতে বোলিংয়ে ভারত

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আবারও মুখোমুখি হলো চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। সুপার ফোরের এই মহারণে টস ভাগ্য এবার পাশে পেয়েছেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি টসে জিতে নিলেন আগে বোলিংয়ের সিদ্ধান্ত।

এশিয়া কাপে দুই দলের দ্বিতীয় লড়াই ঘিরে উত্তেজনার শেষ নেই। গ্রুপ পর্বে পাকিস্তানকে সাত উইকেটে হারিয়েছিল ভারত। সেই হারের প্রতিশোধ নিতে আজ মরিয়া সবুজ জার্সিধারীরা। তবে মাঠের বাইরের নাটকও কম হয়নি—ভারতের সঙ্গে হাত মেলানো থেকে বিরত থাকা, সংবাদ সম্মেলন বর্জন—সবকিছু মিলে ম্যাচের আগেই তৈরি হয়েছে বাড়তি আবহ।

advertisement

দুই দলের একাদশ

পাকিস্তান: সাইম আয়ুব, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), ফখর জামান, সালমান আলী আঘা (অধিনায়ক), ফাহিম আশরাফ, হুসেইন তালাত, মোহাম্মদ নওয়াজ, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।

advertisement

ভারত: অভিষেক শর্মা, শুভমন গিল, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরা, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্ত্তী।

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছে ভারত–পাকিস্তান। এর মধ্যে ভারত জয় পেয়েছে ১১ বার, পাকিস্তানের জয় মাত্র ৩টিতে। দুবাইতে অবশ্য পাল্লা কিছুটা সমান—চার ম্যাচে দুই দলই জিতেছে দুটি করে।

advertisement

গ্রুপ পর্বে পাকিস্তানের ১২৭ রানের লক্ষ্য সহজেই টপকে গিয়েছিল ভারত। সেদিন সূর্যকুমার যাদব করেছিলেন অপরাজিত ৪৭ রান। আজও তাই আলোচনায় থাকবেন ভারতীয় অধিনায়ক। অন্যদিকে পাকিস্তান তাকিয়ে থাকবে অধিনায়ক সালমান আঘা ও ব্যাটিং লাইনআপের জ্বলে ওঠার দিকে।

 

  • সর্বশেষ