শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫২ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আমরা এক ধাপ এগিয়েছি, আমা‌দের বড় স্বপ্ন ভারত‌কে হারা‌নো: সাইফ হাসান

স্পোর্টস ডেস্ক : এ‌শিয়া কা‌পের গ্রুপ প‌র্বে দুই ম্যাচ জিতলেও সুপার ফোরে উঠতে শ্রীলঙ্কার দিকে তাকিয়ে থাকতে হয়েছে বাংলাদেশকে। অথচ সুপার ফোরের ম্যাচে এসে সেই শ্রীলঙ্কাকে ৪ উইকেট হারিয়েছেন লিটন দাসরা। তিন ম্যাচের একটিতে জেতায় এশিয়া কাপের ফাইনালে যাওয়ার লড়াইয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। 

সাইফ হাসানদের ফোকাসের পুরোটা জুড়ে ভারত ম্যাচ থাকলেও বাংলাদেশের সমর্থকদের বড় স্বপ্ন দেখার সাহস দিয়েছেন। -- ক্রিক‌ফ্রেঞ্জি

এশিয়া কাপে যাওয়ার আগে নিজেদের প্রস্তুতি নিয়ে পুরোপুরি সন্তুষ্ট ছিলেন লিটনরা। সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার আগে ফাইনালে ওঠা কিংবা চ্যাম্পিয়ন হওয়ার আশাও দেখিয়ে গেছেন ক্রিকেটাররা। স্বপ্ন দেখালেও গ্রুপ পর্বে মাঠের ক্রিকেট দিয়ে প্রত্যাশা মেটাতে পারেনি বাংলাদেশ। হংকং চায়নার বিপক্ষে জিতলেও পরের ম্যাচেই বিন্দুমাত্র লড়াই ছাড়াই শ্রীলঙ্কার কাছে হারে টাইগাররা।

শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জিতলেও বাংলাদেশের সুপার ফোরে যাওয়া নিশ্চিত ছিল না একেবারেই। আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা জিতে যাওয়ায় তাদের সঙ্গে সুপার ফোরে ওঠে বাংলাদেশও। 

যেখানে সুপার ফোরে যাওয়াই কঠিন হয়ে উঠেছিল সেখানে ফাইনাল খেলা তো স্বপ্নের মতো। তবে সেটা বাস্তবতা হয়ে ধরা দিতে পারে টাইগার সমর্থকদের জন্য। তিন ম্যাচের প্রথম লড়াইয়ে দাপুটে পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ।

২ পয়েন্ট পাওয়ায় স্বাভাবিকভাবেই টেবিলে সবার উপরে লিটনরা। তাদের পরের দুই ম্যাচ ভারত ও পাকিস্তানের বিপক্ষে। দুই ম্যাচের একটিতে জিততে পারলেই ফাইনালের টিকিট পাওয়ার সুযোগ তৈরি হতে পারে তাদের জন্য। 

শ্রীলঙ্কা ও পাকিস্তান একটির বেশি ম্যাচ না জিতলে তখন ‍দুই ম্যাচ জিতে ফাইনালে যেতে পারবে বাংলাদেশ। তবে এসব নিয়ে এখনই ভাবতে চায় না বাংলাদেশ।

৪৫ বলে ৬১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হওয়া সাইফ জানালেন, এক ধাপ এগিয়েছেন তবে তাদের লক্ষ্য ভারত ম্যাচ। ডানহাতি এই ওপেনার বলেন, ‘অবশ্যই। এখানে আসার আগে থেকেই আমাদের বিশ্বাস ছিল যে আমরা ফাইনাল খেলব। আমরা এক ধাপ এগিয়েছি। এখনো দুটি ম্যাচ বাকি আছে। আমাদের পরবর্তী লক্ষ্য পরের ম্যাচ।

এখন পর্যন্ত তিনবার এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। যদিও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তাদের। আরেকটি ম্যাচ জিততে পারলে কয়েক বছরের ব্যবধানে আবারও ফাইনালে উঠতে পারেন লিটনরা।

 তাতে করে প্রথমবারের মতো শিরোপা জেতার স্বপ্ন দেখতে শুরু করতে পারবেন সমর্থকরা। সাইফ আবারও মনে করিয়ে দিলেন, তাদের সব মনোযোগ ভারত ম্যাচকে ঘিরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়