শিরোনাম
◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর প্রাণহানি, হাসপাতালে ভর্তি প্রায় ৯৮ হাজার ◈ ৪ প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে— শফিকুর রহমানের প্রশ্ন ◈ জিয়াউর রহমান হত্যায় জড়িত ৪৫ বছর ধরে পলাতক মেজর মোজাফফর আটক ◈ নারী-শিশুর অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ রায় দিল হাইকোর্ট ◈ সব স্কুল ও কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা ◈ ভবিষ্যতের যুদ্ধ সফটওয়্যার ও এআইয়ের, প্রস্তুত হচ্ছে ইউরোপ ◈ আন্দোলনে অনেকেই পরীক্ষার্থী নন, সরকারকে বিব্রত করতে ঘোলা পানিতে মাছ শিকার করছে কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ একজনকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু ◈ পানি নেমেছে, বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিহ্ন: দুর্ভোগে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্যাঞ্চল (ভিডিও) ◈ সবুজায়নে নতুন উদ্যোগ, পরিবেশ রক্ষায় দেশজুড়ে ১১ লাখ গাছ লাগাবে বাংলাদেশ সেনাবাহিনী

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৩, ০৯:০২ সকাল
আপডেট : ২৩ আগস্ট, ২০২৩, ০৪:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অত্যাধুনিক ড্রোন মোহাজের-১০ উন্মোচন করলেন প্রেসিডেন্ট রায়িসি

রাশিদুল ইসলাম: [২] ইরানের প্রতিরক্ষা শিল্পের সর্বশেষ উদ্ভাবনী ‘মোহাজের-১০’ নামের ড্রোন উন্মোচন করা হয়েছে। ফার্সি ৩১ মোরদদ প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে ওই ড্রোন উন্মোচন করেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি।

[৩] রায়িসি আজ প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে আয়োজিত সর্বশেষ উদ্ভাবনীগুলোর প্রদর্শনী দেখতে যান। সেখানে মোহাজের-১০ ড্রোন উন্মোচন করেন তিনি। এই ড্রোন ৭ হাজার মিটার উচ্চতায় ২৪ ঘণ্টা উড়তে সক্ষম। এই ড্রোনের সর্বনিম্ন রেঞ্জ ২ হাজার কিলোমিটার। 

[৪] প্রতিরক্ষা শিল্প প্রদর্শনীর বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন প্রেসিডেন্ট রায়িসি। প্রদর্শনীতে বিচিত্র অর্জন দেখে ওই প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।

[৫] তিনি এসব অর্জনকে কর্তৃত্ব ও গর্বের উৎস হিসাবে বর্ণনা করে বলেন: জাতীয় কর্তৃত্ব ও ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ উপাদান হল নয়া সামরিক সরঞ্জাম উদ্ভাবনী ও উৎপাদনের ক্ষমতা। সেই গুরুত্বপূর্ণ কাজটি ইরানের সশস্ত্র বাহিনীর সহায়তায় দক্ষতার সাথে সম্পন্ন করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ।

[৬] রাইসি মোহাজের-৬ ড্রোনের আপগ্রেড সংস্করণ মোহাজের-১০ ড্রোনের উন্মোচনকে তরুণ ইরানি বিজ্ঞানীদের সৃজনশীলতা এবং উদ্যোগের ফল বলে মন্তব্য করেন। ৪৫০ লিটার জ্বালানি ক্ষমতা সম্পন্ন এই ড্রোন ৩০০ কেজি ওজন বহন করতে পারে। ইলেকট্রনিক যুদ্ধ ও গোয়েন্দা সরঞ্জামাদি বহনে সক্ষম এই ড্রোনের গতি ঘণ্টায় ২১০ কিলোমিটার। এছাড়া সব ধরনের গোলাবারুদ, বোমা, হ্যান্ড গ্রেনেড ইত্যাদি বহন করারও ক্ষমতা রাখে মোহাজের-১০।

  • সর্বশেষ
  • জনপ্রিয়