শিরোনাম
◈ জিয়াউর রহমান হত্যায় জড়িত ৪৫ বছর ধরে পলাতক মেজর মোজাফফর আটক ◈ নারী-শিশুর অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ রায় দিল হাইকোর্ট ◈ সব স্কুল ও কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা ◈ ভবিষ্যতের যুদ্ধ সফটওয়্যার ও এআইয়ের, প্রস্তুত হচ্ছে ইউরোপ ◈ আন্দোলনে অনেকেই পরীক্ষার্থী নন, সরকারকে বিব্রত করতে ঘোলা পানিতে মাছ শিকার করছে কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ একজনকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু ◈ পানি নেমেছে, বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিহ্ন: দুর্ভোগে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্যাঞ্চল (ভিডিও) ◈ সবুজায়নে নতুন উদ্যোগ, পরিবেশ রক্ষায় দেশজুড়ে ১১ লাখ গাছ লাগাবে বাংলাদেশ সেনাবাহিনী ◈ টানা ১০ দিন বন্ধ থাকার পর খুলেছে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো, দেবতাখুমের বিষয়ে বিশেষ নির্দেশনা ◈ যুক্তরাষ্ট্রে অভিবাসন আরও কঠিন: নিম্ন আয়ের অভিবাসন ঠেকাতে গ্রিন কার্ডে ১ লাখ ডলারের বন্ডের পরিকল্পনা ট্রাম্পের

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬, ০৩:১২ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সব স্কুল ও কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা

দেশের সব স্কুল ও কলেজে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে মনিটরিং কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশির সাধারণ প্রশাসন শাখা থেকে জারি করা এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, নিজ নিজ অঞ্চল ও দপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত তদারকি নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক, আঞ্চলিক পরিচালক ও উপ-পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের মাঠপর্যায়ে মনিটরিং কার্যক্রম আরও সক্রিয়ভাবে পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়