শিরোনাম
◈ থাইল্যান্ডে ১০ হাজার বিদেশিকে খুঁজছে ইমিগ্রেশন পুলিশ, ঝুঁকিতে বাংলাদেশিরাও ◈ তাহসিফের লাশ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেল, হেফাজতে ‘জুনিয়র বন্ধু’ দ্বীপ ◈ গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ◈ যৌন হয়রানি, ধর্মান্তরের চাপ, আতঙ্কে পশ্চিমবঙ্গের খ্রিস্টানরা ◈ আমেরিকা ও ইসরায়েলি-মদদপুষ্ট চার সন্ত্রাসী চক্রের ১৬ সদস্য ইরা‌নে গ্রেফতার, অস্ত্র ও যুদ্ধের গোলাবারুদ জব্দ ◈ জাপান সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান, ৬ সমঝোতা দলিল ও ৪৬৫৬ কোটি ইয়েনের ঋণ সহায়তা ◈ ঢাকার দুই সিটি করপোরেশনে ৩৪৩০ জন নিয়োগের অনুমোদন ◈ সরকার গঠনের লড়াইয়ে বিপাকে নেতানিয়াহু, জোট ছাড়ার ঘোষণা কট্টরপন্থি ইহুদি দলের ◈ এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ, জাতিসংঘের অনুমোদন ◈ আয়ারল‌্যা‌ন্ডের ডাবলিন বিমানবন্দরে সাঙ্গাকারাকে হেনস্থা, পরিবারকে হুমকি

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৬, ১১:৩৭ দুপুর
আপডেট : ৩০ অক্টোবর, ২০২৬, ১২:২১ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র

স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে দুর্দান্ত ছন্দে বাংলাদেশ। এবার গ্যাবনকে হারিয়ে ই-টায়ারের ফাইনালে উঠেছে দল। আজারবাইজানের বাকুতে বৃহস্পতিবার সেমিফাইনালে ১-০ গোলে জিতেছে বাংলাদেশ। ম্যাচের ১৪ মিনিটে জয়সূচক গোলটি করেন রাতুল।

এই জয়ে টুর্নামেন্টে আট ম্যাচে পঞ্চম জয় পেল বাংলাদেশ। গ্রুপ পর্বে ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্র দিয়ে অভিযান শুরু করেছিল দল। এরপর পর্তুগালের কাছে ৩-১ গোলে হারলেও ইন্দোনেশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে। পরের ম্যাচে বুরুন্ডির কাছে ২-০ গোলে হারের পর ফিজিকে ৩-১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

নকআউট পর্বে সিশেলসের বিপক্ষে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৪-২ গোলে জেতে বাংলাদেশ। শেষ ষোলোতেও একই চিত্র। সিঙ্গাপুরের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৪-৩ গোলে জয় পায় দল।

কোয়ার্টার ফাইনালে অবশ্য কোনো অঘটনের সুযোগ দেয়নি বাংলাদেশ। মন্টেনেগ্রোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে ওঠে তারা। এবার গ্যাবনকে হারিয়ে নিশ্চিত করল ফাইনাল।

শিরোপার লড়াইয়ে আজ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের মুখোমুখি হবে বাংলাদেশ। বাকুর ক্রিস্টাল হলে বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। ফাইনালে জিতলেই ই-টায়ারের চ্যাম্পিয়ন হবে বাংলাদেশের যুবারা।

  • সর্বশেষ