শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬, ০২:৩৬ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পানি নেমেছে, বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিহ্ন: দুর্ভোগে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্যাঞ্চল (ভিডিও)

নতুন করে ভারি বৃষ্টি না হওয়ায় চট্টগ্রাম, পার্বত্য জেলা ও কক্সবাজারের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে পানি নেমে গেলেও ক্ষতিগ্রস্ত সড়ক, বাড়িঘর ও ফসলি জমির কারণে দুর্ভোগ কাটেনি।

চট্টগ্রামের সাতকানিয়ার প্রায় সব ইউনিয়নের গ্রাম থেকে বন্যার পানি নেমে গেছে। আশ্রয়কেন্দ্র ছেড়ে ঘরে ফিরেছেন বাসিন্দারা। তবে ক্ষয়ক্ষতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন তারা। চরতী, আমিলাইষ, সোনাকানিয়া, কাঞ্চনা, নলুয়া, এওচিয়াসহ উপজেলার প্রায় সব ইউনিয়নের আঞ্চলিক সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় মানুষের দুর্ভোগ বেড়েছে।

একই চিত্র পাশের উপজেলা বাঁশখালীতেও। অধিকাংশ এলাকা থেকে পানি নেমে গেলেও বাড়িঘর, ফসলি জমি ও সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বান্দরবানের বেশিরভাগ নিম্নাঞ্চল থেকেও পানি নেমে গেছে। সাঙ্গু, মাতামুহুরী ও বাঁশখালী নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

কক্সবাজারের নিম্নাঞ্চলের বেশিরভাগ এলাকা থেকেও পানি নেমে গেছে। অন্যদিকে রাঙ্গামাটির বেশিরভাগ এলাকা থেকে পানি নামলেও নিচু এলাকাগুলো এখনও জলাবদ্ধ রয়েছে। দুর্গত এলাকাগুলোতে খাবার ও বিশুদ্ধ পানির সংকট অব্যাহত রয়েছে। সূত্র: যমুনাটিভি

  • সর্বশেষ