শিরোনাম
◈ হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল, বক্তব্য অসমাপ্ত রেখেই বিদায় ◈ চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর প্রাণহানি, হাসপাতালে ভর্তি প্রায় ৯৮ হাজার ◈ ৪ প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে— শফিকুর রহমানের প্রশ্ন ◈ জিয়াউর রহমান হত্যায় জড়িত ৪৫ বছর ধরে পলাতক মেজর মোজাফফর আটক ◈ নারী-শিশুর অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ রায় দিল হাইকোর্ট ◈ সব স্কুল ও কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা ◈ ভবিষ্যতের যুদ্ধ সফটওয়্যার ও এআইয়ের, প্রস্তুত হচ্ছে ইউরোপ ◈ আন্দোলনে অনেকেই পরীক্ষার্থী নন, সরকারকে বিব্রত করতে ঘোলা পানিতে মাছ শিকার করছে কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ একজনকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬, ০৪:৪৩ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২৬, ০৫:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪ প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে— শফিকুর রহমানের প্রশ্ন

‎জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান প্রশ্ন তুলেছেন, 'জুলাইয়ে' সবচেয় বড় দাবি ছিল সংস্কার। জনগণ নাকি গণভোটের ৪ প্রশ্ন বুঝে না, ৪ প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে? ভোটচুরির স্বীকারোক্তি আছে, ভবিষ্যতই এটা সামনে নিয়ে আসবে।

জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত আলোচনা সভায় তিনি এ প্রশ্ন তুলেন।

ক্ষমতাসীন দল বিএনপিকে উদ্দেশ করে তিনি সংখ্যাগরিষ্ঠতার জোরে অন্যায় না করার আহ্বান জানান। তিনি শপথ করে বলেন, 'জীবন দিব, তবুও ''চব্বিশকে'' হারিয়ে যেতে দিব না।' সবাই চব্বিশের অর্জন স্বীকার করলেও অনেকে আগের অংশ নিয়ে পরে আছে, এত হীনমন্যতা কেন? চব্বিশ না হলে তারেক রহমান প্রধানমন্ত্রী আর আমি বিরোধীদলীয় নেতা হতে পারতাম না। অতীত নিয়ে পরে থাকা জাতি সামনে এগুবো কীভাবে? আমরা সবসময় বলে আসছি, আসেন, সামনের দিকে এগিয়ে যাই। যে অঙ্গীকার নিয়ে চব্বিশ হয়েছে, সেটি বাস্তবায়ন করি।

ডা. শফিকুর রহমান বলেন, বিনা বেতনে কিছু শিক্ষক তৈরি হয়েছে, আমাদের সংবিধান শেখানো হয়। কোন সংবিধানে সংবিধান সংশোধন কমিটি আছে? গণভোটের রায়ের পক্ষে লড়াই কখনও বৃথা যাবে না। সংসদে না হলে সমাধান হবে রাজপথে।

জামায়াত ভারতের একমাত্র অপছন্দের দল দাবি করে তিনি বলেন, তারা (ভারত) আমাদের লাল কার্ড দেখায়। তাদের লালকার্ডের পরোয়া করে না জামায়াত। তাদের ভূখন্ডে যাওয়ার ইচ্ছে নেই।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়