শিরোনাম
◈ ঢাকাসহ ৬ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৪ প্লাটুন ◈ লিও‌নেল মে‌সি আর্জেন্টিনায় বন্ধুর বিদায়ী ম্যাচে খেলবেন  ◈ রিয়াল মা‌দ্রিদ ও বা‌র্সেলোনা বিশ্বকাপ ফাইনাল নিজেদের মাঠে চায়, বাধা মরক্কো  ◈ ১২ মাসের কারাদণ্ড ফুটবলার রাহিম স্টার্লিংয়ের ◈ সময়মতো শ্রেণিকক্ষে শিক্ষককে না পেলে ছবি তুলে পাঠিয়ে দেবে : শিক্ষামন্ত্রী ◈ যুক্তরাজ্যে বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে মুখোশধারীদের মহড়া ◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৬, ১১:৪২ দুপুর
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৬, ১১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, প্রতিদিন মিলবে ২০০ টাকা ভাতা

দেশের ৬৪টি জেলায় ১৮ থেকে ৩৫ বছর বয়সি তরুণ-তরুণীদের জন্য বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণ চালু করতে যাচ্ছে সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তর এ উদ্যোগ বাস্তবায়ন করছে, যার ক্লাস আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে। প্রকল্পটির এটি তৃতীয় ব্যাচ।

‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ শীর্ষক এ প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থীদের কেবল কোর্স ফি মওকুফই করা হচ্ছে না; বরং প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন ২০০ টাকা করে যাতায়াত ভাতা এবং খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে। সফলভাবে কোর্স সম্পন্নকারীদের সনদ প্রদান করা হবে।

প্রকল্পের সময়সূচি অনুযায়ী, ১ ডিসেম্বর শুরু হয়ে প্রশিক্ষণ চলবে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত। মোট ৫০ দিনের এ কোর্সে ৩০০ ঘণ্টা তাত্ত্বিক ও ব্যবহারিক পাঠদান করা হবে। এর মাধ্যমে বিভিন্ন এআই টুলের ব্যবহার, তথ্য বিশ্লেষণ, ডিজিটাল কনটেন্ট তৈরি এবং প্রযুক্তিনির্ভর কাজের ওপর ব্যবহারিক দক্ষতা গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহার হোসেন জানান, বিপুলসংখ্যক তরুণকে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ করে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য। নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে ১৮ থেকে ৩৫ বছর বয়সিরা এতে অংশ নিতে পারবেন, যাতে তারা এআইয়ের ব্যবহারিক জ্ঞান কাজে লাগিয়ে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন। 

Advertisement

অন্যদিকে, এআই প্রকল্পের পরিচালক মো. আতিকুর রহমান বলেন, তাত্ত্বিক ধারণার পাশাপাশি হাতে-কলমে কাজ শেখার ওপর জোর দেওয়া হয়েছে। পাঠ্যক্রম এমনভাবে সাজানো হয়েছে, যাতে প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা বাস্তব জীবনে অর্জিত দক্ষতা প্রয়োগ করতে পারেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনের বয়সসীমা ১৮ থেকে ৩৫ বছর এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান নির্ধারণ করা হয়েছে। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিতে প্রাথমিক জ্ঞান আবশ্যক হলেও মৌলিক আইসিটি জ্ঞান ও ইংরেজিতে দক্ষ প্রার্থীদের বাছাইয়ে অগ্রাধিকার দেওয়া হবে। অনলাইনে আবেদন গ্রহণের সময়সীমা গত ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হয়েছে।

নির্বাচন প্রক্রিয়ায় ২৮ নভেম্বর লিখিত এবং ২৯ নভেম্বর মৌখিক পরীক্ষা নেওয়ার সূচি রয়েছে। ৩০ নভেম্বর চূড়ান্তভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশের পরিকল্পনা করা হয়েছে। পরীক্ষার কেন্দ্র, সময়সূচি ও ফলাফল প্রার্থীদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

সারা দেশের আটটি বিভাগকে চারটি প্যাকেজে ভাগ করে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। এর মধ্যে ঢাকা ও ময়মনসিংহ এবং বরিশাল ও খুলনা বিভাগে প্রশিক্ষণ পরিচালনার দায়িত্ব পেয়েছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। 

এ ছাড়া রাজশাহী ও রংপুর বিভাগে এসইও এক্সপার্ট বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগ এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগে সার্ভিস ইঞ্জিনস লিমিটেডের যৌথ উদ্যোগ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে। 

  • সর্বশেষ