শিরোনাম
◈ ৫ দুর্বল ব্যাংকে রাষ্ট্রায়ত্ত ৩ তেল কোম্পানির ২,৬০০ কোটি টাকার আমানত, অনিশ্চিত ফেরত ◈ জাপানের কৃষি খাতে শ্রমিকের নতুন উৎস বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ◈ যুক্তরাষ্ট্রের শিকাগোর সড়কের নামকরণ হলো ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ ◈ বাংলাদেশ সফরে ভিভিআইপি মর্যাদা পেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ◈ যে দেশে পালানোর পরিকল্পনা ছিল সুইডেন আসলামের, তাকে নিয়ে আরও যা জানাল গোয়েন্দারা ◈ ১০ জনের ম‌্যান‌চেস্টার ইউনাইটেডকে ৪ গোল দিলো লিভারপুল ◈ দুই গোলে পিছিয়ে থেকেও বার্সেলোনার দুর্দান্ত প্রত্যাবর্তন ◈ কারাগারে ঢুকছে একের পর এক ইয়াবার চালান, প্রায় অর্ধেক বন্দিই মাদক মামলার আসামি ◈ শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ, পাঁচ বছরে হার দ্বিগুণ ◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৫, ০২:৪৩ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুগল চালু করল নতুন টুল, প্রতারণা রোধে নিজের তথ্য মুছুন সহজে

প্রতারকরা এখন অনলাইনে সহজেই খুঁজে পাচ্ছে মানুষের ব্যক্তিগত তথ্য। যেমনঃ মোবাইল নম্বর, ই-মেইল, ঠিকানা এমনকি এনআইডি নম্বরও। এসব তথ্য তাদের হাতে পড়লে যে কেউ হতে পারেন প্রতারণার শিকার। তবে চিন্তার কারণ নেই—এখন আপনি চাইলে গুগল সার্চ থেকে নিজের এসব ব্যক্তিগত তথ্য নিজেই মুছে ফেলতে পারবেন।

গুগল চালু করেছে ‘Results About You’ নামের একটি নতুন ফিচার, যার মাধ্যমে খুব সহজেই সরানো যাবে গুগলে খুঁজে পাওয়া আপনার ব্যক্তিগত তথ্য। ইন্টারনেটে প্রতারণার বড় মাধ্যম এখন এসব তথ্যই।

যেভাবে মুছবেন আপনার তথ্য

১. এই লিংকে যান https://myactivity.google.com/results-about-you

Advertisement

২. আপনার গুগল অ্যাকাউন্টে লগইন করুন

৩. নিজের মোবাইল নম্বর, ই-মেইল ও ঠিকানা জমা দিন

৪. গুগল আপনাকে নোটিফিকেশন পাঠাবে— যেখানে আপনি তথ্য মুছে ফেলার আবেদন করতে পারবেন

যে ধরনের তথ্য মুছে ফেলা যাবে

গুগলের মতে, এই ফিচার দিয়ে আপনি নিচের ব্যক্তিগত তথ্য সরানোর অনুরোধ করতে পারবেন :

- মোবাইল নম্বর

- ই-মেইল ঠিকানা

- বাসার ঠিকানা

- জাতীয় পরিচয়পত্র নম্বর (NID)

- ব্যাংক অ্যাকাউন্ট নম্বর

- পাসওয়ার্ড বা লগইন তথ্য

- ব্যক্তিগত স্বাক্ষর

- মেডিক্যাল রেকর্ড

বিশেষজ্ঞরা বলছেন, গুগলের এই উদ্যোগ তথ্য নিরাপত্তার দিক থেকে অনেক বড় পদক্ষেপ। তবে একবার কোনো তথ্য ইন্টারনেটে চলে গেলে তা পুরোপুরি মুছে ফেলা সবসময় সহজ হয় না।

তাই আগে থেকেই সতর্ক থাকা সবচেয়ে ভালো উপায়। নিজের তথ্য নিয়ে এখন সচেতন হওয়ার সময়। গুগল এখন আপনাকে হাতিয়ার দিয়েছে— ব্যবহার করুন, নিরাপদ থাকুন। সূত্র: কালের কণ্ঠ 

  • সর্বশেষ