শিরোনাম
◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ ◈ ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম  ◈ মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৪, ০২:৫৮ রাত
আপডেট : ০৪ মে, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টানা তিন দিন দেশে ব্রডব্যান্ড ও মোবাইল ডাটা বন্ধ থাকায় বিপাকে ফ্রিল্যান্সাররা

সোমবার (২২ জুলাই) সময় সংবাদের সঙ্গে আলাপকালে ফ্রিল্যান্সাররা জানান, হঠাৎ করে ইন্টারনেট বন্ধ করে দেয়ায় হাতে থাকা প্রজেক্টগুলো জমা দিতে পারছেন না তারা। এতে করে তাদের কাজ নিয়ে প্রশ্ন উঠছে। সূত্র : সময়টিভি

ফ্রিল্যান্সভিত্তিক প্রতিষ্ঠান ডট ওয়ানের প্রধান নির্বাহী আলিফ হোসেন বলেন, দেশের বাইরে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের সুনাম অনেক। কিন্তু এভাবে প্রজেক্ট পিছিয়ে গেলে এই সুনাম রক্ষা করা কঠিন হয়ে যাবে।

আরেক ফ্রিল্যান্স কর্মী নাজিফা আক্তার সুমি বলেন, পরিস্থিতি হয়তো স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু ইন্টারনেট বন্ধ করে দেয়ার বিরূপ প্রভাব অনেকদিন বয়ে বেড়াতে হবে ফ্রিল্যান্সারদের।

শুধু প্রজেক্ট বাতিল না, ইন্টারনেট না থাকায় অনেক ফ্রিল্যান্সারের টাকা পর্যন্ত আটকে আছে বলে জানান তারা। এসময় অতি শিগগিরই নেট চালুর দাবিও জানান তারা।
 
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মাঝে সারা দেশে বন্ধ হয়ে যায় ইন্টারনেট সেবা। মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে বৃহস্পতিবার বিকেলে আগুনের ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ব্রডব্যান্ড সঞ্চালন লাইন। এরপর রাত ৯টার পর থেকেই বন্ধ হয়ে যায় ইন্টারনেট সেবা।
 
ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি বলছে, সাবমেরিন ক্যাবল, আইটিসি থেকে আইআইজি হয়ে আইএসপিদের সরবরাহ করা দৈনিক ৩ হাজার জিবিপিএস ব্যান্ডউইথের পুরোটাই বন্ধ আছে।

  • সর্বশেষ