শিরোনাম
◈ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: যুদ্ধ নয়, সংঘাত সমাধানে চাই আলোচনা ও কূটনীতি ◈ তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বৈঠক, গুরুত্ব পেল রোহিঙ্গা ও জলবায়ু ইস্যু ◈ প্রতিরোধকে গুরুত্ব দিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে বাংলাদেশ: ডা. জুবাইদা ◈ বন্ধের পথে ৪ এনবিএফআই, আমানতকারীদের সর্বোচ্চ ৫০ লাখ টাকা ফেরতের সিদ্ধান্ত ◈ টেকসই এলডিসি উত্তরণের প্রস্তুতিতে আরও সময় চায় বাংলাদেশ ◈ বাংলাদেশের সঙ্গে বোয়িং চুক্তি, মার্কিন অর্থনীতিতে বড় সাফল্য বললেন ট্রাম্প ◈ জাতিসংঘে তারেক–শাহবাজ বৈঠক: সম্পর্ক জোরদারে জোর ◈ দেশে আরও ৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন, বাড়ছে অ্যাপনির্ভর ব্যাংকিং সেবা ◈ কারা এই হুতি বিদ্রোহীরা, কী তাদের লক্ষ্য? ◈ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৪, ০৫:১১ বিকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুধু ব্যালকনির ভাড়া এক লাখ ১১ হাজার টাকা! (ভিডিও)

প্রীতিলতা: [২] বাড়ি বা রুম না শুধুমাত্র একটি ব্যালকনিতে থাকার জন্য প্রতিমাসে দিতে হবে ৯৬৯ ডলার ( যা বাংলাদেশি মুদ্রায় এক লাখ ১১ হাজার টাকার বেশি)। এমনই একটি বিজ্ঞাপন ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সূত্র: এনডিটিভি

[৩] ফেসবুকের মার্কেটপ্লেস তালিকায় ওই ব্যালকনির বর্ণনায় বলা হয়েছে, অস্ট্রেলিয়ার সিডনির একজন বাড়িওয়ালা প্রতিমাসে ওই ব্যালকনির ভাড়ার জন্য ৯৬৯ ডলার চেয়েছেন। ইতোমধ্যে ওই ব্যালকনির ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়াও বিভিন্ন ওয়েবসাইটে ভাইরাল হয়েছে। 

[৪] ছবিতে দেখা যাচ্ছে, ব্যালকনিতে একটি বিছানা আছে, সঙ্গে আছে একটি আয়না। এই ব্যালকনিতে একজন থাকার জন্য উপযুক্ত বলেও জানানো হয়েছে। সিডনির ভেতরে হেমার্কেটে দুই রুমের অ্যাপার্টমেন্টের সঙ্গে রয়েছে ওই ব্যালকনি। 

[৫] বাড়িওয়ালা জানান, সাতদিনের জন্যও ওই ব্যালকনি ভাড়া দেওয়া হবে। তবে দুই রুমের অ্যাপার্টমেন্ট আলাদাভাবে সাপ্তাহিক ভাড়ার জন্য চাওয়া হয়েছে এক হাজার ৩০০ ডলার। বলা হয়েছে, বাথরুম একজনের সঙ্গে শেয়ার করতে হবে। এই ভাড়ার সঙ্গে অন্যান্য বিল ধরা হয়নি। 

[৬] ইন্টারনেট ব্যবহারকারীরা অনেকে এমন পোস্ট নিয়ে ব্যঙ্গ করেছেন। কেউ বলেছেন, এটির ভিউ অনেক সুন্দর। আরেকজন লিখেছেন, যারা এটি ভাড়া নিচ্ছেন তার জন্য শুভকামনা। 

[৭] প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে সিডনিতে বাড়িভাড়া অনেক বেড়েছে।

এসবি২

  • সর্বশেষ