শিরোনাম
◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ ◈ ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম  ◈ মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির ◈ বৈধ কাগজপত্র থাকার পরও তিন তরুণীর নেপালযাত্রায় বাধা, নেপথ্যে কী? যা জানাগেল ◈ শিল্পের আকার ও রফতানি সক্ষমতা বাড়লেও প্রযুক্তিনির্ভর উৎপাদন ও উৎপাদনশীলতায় পিছিয়ে বাংলাদেশ

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৩, ০৫:১৫ বিকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২৩, ১১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মদ চোর যখন কুমির!

ডেস্ক নিউজ: দৈনন্দিন জীবনের ব্যস্ততা থেকে স্বস্তি পেতে সাফারি বনাঞ্চলে গেছেন একদল পর্যটক। সঙ্গে ছিলো নানা রকমের খাবার ও ঠান্ডা মদের বোতল। কিন্তু চোখের সামনে দিয়ে সে মদ নিয়ে চলে গেলেও এক কুমির। তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া আর কিছু করার রইল না তাদের। এনডিটিভি। 

কারণ, এ মদ কোনো মানুষ চুরি করেনি, করেছে এক কুমির। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার একটি সংরক্ষিত সাফারিতে বনভোজনে গিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন ক’জন ভ্রমণপিপাসু।

লেটেস্ট সাইটিংস নামের একটি ভ্রমণবিষয়ক কোম্পানি তাদের ফেসবুক পেজে এই ভিডিও পোস্ট করে। ভিডিওতে দেখা যায়, জলাশয় থেকে ডাঙায় উঠে আসে একটি কুমির। কারো কোনো কিছুর ক্ষতি না করেই মদের বাক্সটি ধরে ফেলে এবং সেটি মুখে নিয়েই ফিরে যায় জলাশয়ে। জোহানেসবার্গ থেকে মাত্র আড়াই ঘণ্টা দূরে এবং ওয়াটারবার্গ পর্বতমালার পাদদেশে অবস্থিত রিটস্প্রুট প্রাইভেট লজে ঘটনাটি ঘটেছে।

৭০ বছর বয়সি অবসরপ্রাপ্ত রোয়েনা মোল্ড ও ডেভউট ওলহুটার ওই লজে ঘুরতে যান। সেখানে তারা ছোটখাটো বনভোজনের আয়োজন করেন। সবই ঠিক চলছিল এরইমধ্যে পানি থেকে উঠে আসে সেই কুমির।

কুমিরকে সবসময় বিপজ্জনক প্রাণী হিসেবেই বিবেচনা করা হয়। তাই রোয়েনা মোল্ড জানান, তাদের সামনে আসা কুমিরের আচরণে তাই বেশ হতবাকই হয়েছেন তারা। তিনি বলেন, আসলে আমাদের ধারণার বিপরীতেও আচরণ করতে পারে প্রাণীরা। সম্পাদনা: জেরিন 

জেএ/জেএ

  • সর্বশেষ