শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস ◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ আমার দেখা সবচেয়ে বড় বিশ্বাসঘাতক উসমান খাজা : ডিভিলিয়ার্সের ক্ষোভ, বলবিকৃতি কাণ্ডে স্বাধীন তদন্ত চায় অস্ট্রেলিয়া সরকার ◈ নাম মহম্মদ সিরাজ বলেই বাদ : ভারতীয় ক্রিকেট দলে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ, কংগ্রেস-বিজেপির পাল্টাপাল্টি তোপ ◈ ব্রায়ান লারাকে আঘাত করে ভয়ে কাঁপছিলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি ◈ সশস্ত্র বাহিনী দিবসে বীর শহিদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ একের পর এক কারখানা বন্ধ, কোন পথে যাচ্ছে দেশের পোশাক খাত? ◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৬ জুন, ২০২৬, ০২:২৮ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুহায় আবিষ্কার ১৮ লাখ বছরের পুরোনো হাড়, বদলে যেতে পারে মানব ইতিহাস

আদিম মানুষ কবে থেকে আগুনের নিয়ন্ত্রণ শিখেছিল? দক্ষিণ আফ্রিকার এক গুহায় পাওয়া নতুন এক আবিষ্কারে মানব ইতিহাসের সেই সময়রেখা পুরোপুরি বদলে যেতে পারে। দেশটির ওয়ান্ডারওয়ার্ক গুহায় প্রায় ১৭ লাখ ৯০ হাজার বছর পুরোনো স্তন্যপায়ী প্রাণীর পোড়া হাড় খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা, যা ইঙ্গিত দেয় যে মানুষ আমরা যতটা ভাবি, তারও অনেক আগে থেকে আগুনের ব্যবহার জানত।

গবেষণাপত্রটি সম্প্রতি বিজ্ঞান সাময়িকী পিএলওএস ওয়ান-এ প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক একদল বিজ্ঞানী গুহাটির প্রায় ১০০ ফুট গভীরে ১৬১টি ছোট স্তন্যপায়ী প্রাণীর জীবাশ্মীভূত হাড় বিশ্লেষণ করেছেন। গুহার এত গভীরে প্রাকৃতিক দাবানলের আগুন পৌঁছানো অসম্ভব, তাই গবেষকদের সিদ্ধান্ত ছিল, তৎকালীন ‘হোমো ইরেক্টাস’ প্রজাতির মানুষরাই সেখানে আগুন নিয়ে গিয়েছিল।

আশ্চর্যের বিষয় হলো, এই হাড়গুলো পাওয়া গেছে প্যাঁচার ফেলে দেওয়া হাড় ও পশমের স্তূপের ভেতর। গবেষকদের ধারণা, হোমো ইরেক্টাসরা প্রাকৃতিকভাবে সৃষ্ট দাবানল বা বজ্রপাত থেকে আগুন সংগ্রহ করে গুহায় নিয়ে আসত। এরপর প্যাঁচার ফেলে দেওয়া শুকনো লোম ও হাড়ের স্তূপকে তারা ‘জ্বালানি’ হিসেবে ব্যবহার করত যাতে আগুন দীর্ঘক্ষণ ধরে রাখা যায়।

বিজ্ঞানীরা আধুনিক ‘লুমিনেসেন্স’ প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করেছেন যে, হাড়গুলো খনিজ পদার্থের কারণে কালো হয়নি, বরং উচ্চ তাপমাত্রার আগুনেই পুড়েছে। বিশেষ নীল আলোয় এই হাড়গুলো থেকে এক ধরণের লালচে আভা বের হয়, যা না পোড়া হাড়ের ক্ষেত্রে দেখা যায় না।

সূত্র: উইয়ন নিউজ

  • সর্বশেষ