শিরোনাম
◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২২, ০৫:২৭ বিকাল
আপডেট : ২৬ জুলাই, ২০২২, ০৮:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্লেনের খাবারে সাপের মাথা, আঁতকে উঠলেন ক্রুরা (ভিডিও) 

সাপের মাথা

ওয়ালিউল্লাহ সিরাজ: প্লেনের মধ্যেই কেবিন ক্রুরা খাবার খাচ্ছিলেন। তখনই একজনের চোখে পড়ে, খাবারের আলু ও সবজির মধ্যে ছোট্ট একটি সাপের মাথা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানায়, গত ২১ জুলাই তুরস্কের আঙ্কারা থেকে জার্মানির ডুসেলডর্ফে যাচ্ছিল তুরস্কভিত্তিক এয়ারলাইন্স সানএক্সপ্রেসের একটি ফ্লাইট। যাওয়ার পথে ক্রেবিন ক্রুরা খাবার খাওয়ার সময় এ ঘটনা ঘটে। 

এই ঘটনার একটি ভিডিও শেয়ার করা হয়েছে টুইটারে। ঘটনা জানাজানি হতেই তোলপাড় সৃষ্টি হয় চারপাশে। সানএক্সপ্রেসের এক প্রতিনিধি তুরস্কের সংবাদমাধ্যমকে  বলেন, ফ্লাইটে খাবার সরবরাহকারী সংস্থার সঙ্গে চুক্তি আপাতত স্থগিত রাখা হয়েছে। এমন ঘটনা কীভাবে ঘটল, সেই বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে।

সানএক্সপ্রেস বিবৃতিতে জানায়, আকাশপথে যাত্রী সেবা দেওয়ার বিষয়ে গত ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে আমাদের। এটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে, আমরা যাত্রীদের যেসব সুবিধা দিয়ে থাকি, তা উৎকৃষ্ট মানের এবং আমাদের কর্মী ও যাত্রী উভয়েরই আকাশপথে ভ্রমণের অভিজ্ঞতা যাতে নিরাপদ ও আরামদায়ক হয়।

ফ্লাইটে খাবার সরবরাহকারী সংস্থাটি দাবি করেন, ২৮০ ডিগ্রি সেন্ট্রিগ্রেড তাপমাত্রায় তারা খাবার রান্না করা হয়। ফলে ওই মাংসের মতো দেখতে সাপের মাথাটি রান্না হয়ে যাওয়ার পর খাবারে মেশানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়