শিরোনাম
◈ আমিরাতে লটারিতে সাড়ে তিন কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী আলাউদ্দিন ◈ ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যেসব কথা বলা হলো ◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন?

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৪, ০৮:১০ রাত
আপডেট : ০১ মার্চ, ২০২৪, ০৮:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শনিবার ক্লাব কাপ হকির ফাইনালে মুখোমুখি আবাহনী-মেরিনার্স

স্পোর্টস ডেস্ক: ঘরোয়া হকি ক্লাব কাপ ফাইনাল নিয়ে চলছে বাড়তি উত্তেজনা। একটি ভালো ফাইনাল দেখার প্রত্যাশা করছে দর্শকরা। শনিবার (২ মার্চ) মওলানা ভাসাানী স্টেডিয়ামে ক্লাব কাপ হকির ফাইনালে আবাহনীর বিপক্ষে মাঠে নামবে মেরিনার্স।

২০২১ সালের অক্টোবরে সর্বশেষ হওয়া ক্লাব কাপের ফাইনালের মতো এবারও প্রতিদ্বন্দ্বী মেরিনার্স ও আবাহনী। সেই ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছিলো মেরিনার্স। বৃহস্পতিবার দুই সেমিফাইনালের একটিতে মেরিনার্স ৮-৪ গোলের ব্যবাধানে এবং অন্যটিতে আবাহনী ৩-২ গোলে মোহামেডানকে হারিয়ে ফাইনালে উঠেছে। ফাইনালের সময় নির্ধারণ সন্ধ্যা ৬ টা পরিবর্তন হয়ে ৫ টায় খেলা শুরুর সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন।

ফাইনাল নিয়ে আবাহনীর কোচ হেদায়েতুল ইসলাম রাজিব বলেছেন, প্রত্যাশা করছি, ফাইনালটা ফাইনালের মতোই হবে। দু’দলের জন্যই এটি বিগ ম্যাচ। যারা চাপকে জয় করতে পারবে তারাই চ্যাম্পিয়ন হবে।-জাগোনিউজ

দুই দলকেই সেরা উল্লেখ করে মেরিনার্সের কোচ মামুনুর রশীদ বলেছেন,  দুই দলই চাইবে ট্রফি জিততে। যারা মাঠে কোচের পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়ন করতে পারবে দিনশেষে তারাই চ্যাম্পিয়ন হবে। মেরিনার্স সব সময়ই পরিচ্ছন্ন খেলা খেলে থাকে। ক্লাব কাপের শুরু থেকেই সেটা সবাই দেখছেন। ফাইনালেও আমরা পরিচ্ছন্ন ম্যাচই দর্শকদের উপহার দিতে নামবো। রিপোর্ট: ফয়সাল আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়