শিরোনাম
◈ সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন ◈ রোমানিয়া-বুলগেরিয়াসহ ৪ দেশের বাংলাদেশিদের যে বিষয়ে সতর্ক করল দূতাবাস ◈ অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে দ্বিতীয় টেস্ট শ‌নিবার, প্রথম দিনের টিকিট বিক্রি শেষ চার‌দিন আ‌গেই ◈ এবার কোচ হ‌লেন সা‌বেক ক্রিকেটার র‌বিচন্দ্রন অশ্বিন ◈ ভারতের নতুন কূটনৈতিক সংকট শেখ হাসিনা ◈ টেস্ট জেতার পর এবার অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের প্রত্যাশা বাংলাদেশ দ‌লের ◈ অরুণাচল গোপন দখলে চীন, ভারতীয় সেনাকে টহলে বাধা ◈ বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান আবারও ভারতের অংশ হবে: ভারতের যোগগুরু রামদেব ◈ অস্ট্রেলিয়ার হারকে ‘লজ্জাজনক’ বলা ঠিক নয়,এতে বাংলাদেশকে অসম্মান করা হয়: উসমান খাজা ◈ প্রতিদিন ৫৫ কোটি টাকার বিদ্যুৎ খাচ্ছে ব্যাটারিচালিত রিকশা

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:০৫ দুপুর
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংলিশ লিগে লুটন টাউনের বিরুদ্ধে বড় জয় লিভারপুলের

স্পোর্টস ডেস্ক: খেলার প্রথমার্ধের দৃশ্য দেখে মনে হয়নি লুটন টাউন এতোটা সহজে হার মানবে। কিন্তু দ্বিতীয়ার্ধে পাল্টে গেলো দৃশ্যপট। সালাহদের ধারাবাহিক আক্রমণে ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে লুটন টাউনকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে লিভারপুল। এতে পয়েন্ট টেবিলে প্রথম স্থান আরও সুসংহত করেছে ‘দ্য রেডস’।

অ্যানফিল্ডে খেলার ১২ মিনিটেই ওগবেনের গোলে এগিয়ে যায় লুটন টাউন। হেড থেকে গোল করে স্বাগতিকদের চমকে দেন তিনি। এরপরই আক্রমণের ধার বাড়ায় লিভারপুল। কিন্তু প্রথমার্ধে গোল শোধ করতে ব্যর্থ হয় ক্লপের শিষ্যরা।- যমুনানিউজ

দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে কর্নার থেকে বাড়িয়ে দেয়া বলে ১-১ সমতা আনেন ভ্যান ডি জং। ২ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন গ্যাকপো। খেলার ৭১ মিনিটে দলের তৃতীয় গোল করেন লুইস ডিয়াজ। ম্যাচ থেকে ছিটকে যায় লুটন। খেলার ৯০ মিনিটে দলের ৪র্থ গোল করে কফিনে শেষ পেরেক ঠোকেন হার্ভে ইলিয়ট।

এই জয়ে, ২৬ ম্যাচে ১৮ জয়ে ৬০ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট পেয়ে টেবিলের দুইয়ে ম্যান সিটি। সিটির চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে শিরোপার দৌড়ে আছে আর্সেনালও। 

এলআরবি/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়