শিরোনাম
◈ ভারতে ভ্রমণে যাত্রীদের জন্য নতুন নির্দেশনা ◈ আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ◈ শিক্ষকতা থেকে রাষ্ট্রপতি পদে, মির্জা ফখরুলের বর্ণিল রাজনৈতিক যাত্রা ◈ এনআইডির জন্মতারিখ সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা ◈ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছরের কারাদণ্ড ◈ রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা ◈ রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিএনপিতে বড় রদবদল, এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সালাউদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী ◈ সরকার ও দল থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ◈ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত ও ৭০ অনুচ্ছেদের বৈধতা চেয়ে হাইকোর্টে রিট

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ১১:৪৭ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে

স্পোর্টস ডেস্ক : ভারতের কাছে পাত্তাই পেল না অস্ট্রেলিয়া। ঘরের মাঠে আরও একবার হারলো অজিরা। টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে ভারতের কাছে ৪২ রানে হেরে গেছে স্বাগতিকরা।

কারারাতে আগে ব্যাট করে ১৬৭ রান তোলে ভারত। জবাবে ওয়াশিংটন সুন্দর-অক্ষর প্যাটেলদের তোপে মাত্র ১১৯ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ---- ডেই‌লি ক্রিকেট

মাঝারি লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো করেছিল স্বাগতিকরা। তবে বড় ইনিংস খেলতে পারেনি অস্ট্রেলিয়ার ব্যাটাররা। ওপেনার ম্যাথু শট ফিরেছেন ১৯ বলে দুটি করে বাউন্ডারি ও ছক্কায় ২৫ রান করে। আরেক ওপেনার মিচেল মার্শও বড় ইনিংস খেলতে পারেননি। ২৪ বলে ৪ বাউন্ডারিতে করেছেন ৩০ রান।

বাকি ব্যাটাররা কেউই বিশের ঘরে রান করতে পারেননি। জশ ইংলিশ, টিম ডেভিড, জশ ফিলিপে ও মার্কাস স্টয়নিস শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেননি। গ্লেন ম্যাক্সওয়েল ফিরেছেন ৪ বলে ২ রান করে।

ভারতের হয়ে ১.২ ওভারে ৩ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন ওয়াশিংটন সুন্দর। দুটি করে উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল ও শিবম দুবে।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে ভারত। তবে ঝড় তুলতে পারেননি অভিষেক শর্মা ও শুবমান গিল। ২১ বলে ২৮ রান করেছেন অভিষেক। গিল ফিরেছেন ফিফটি মিসের হতাশা নিয়ে। ৩৯ বলে ডানহাতি এ ব্যাটার করেছেন ৪৬ রান।

তিনে নামা শিবম দুবে শুরুটা ভালো করলেও বড় ইনিংস খেলতে পারেননি। ১৮ বলে ১টি করে বাউন্ডারি ও ছক্কায় করেছেন ২২ রান। ১০ বলে ২০ রানের ক্যামিও খেলেছেন সূর্যকুমার যাদব। ১১ বলে ২১ রানে অপরাজিত ছিলেন অক্ষর প্যাটেল।

অস্ট্রেলিয়ার হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন নাথান এলিস ও অ্যাডাম জাম্পা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়