শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ১১:০৬ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা

পাঁচ ব্যাংক একীভূতকরণের ফলে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় থাকা সাধারণ বিনিয়োগকারী বা শেয়ারহোল্ডারদের স্বার্থ সংরক্ষণের বিষয়ে আপাতত কোনো সুযোগ নেই জানিয়ে বাংলাদেশ ব্যাংক বলেছে, তাদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করতে পারে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংক রেজল্যুশন অর্ডিন্যান্স অনুযায়ী কোনো বিনিয়োগকে বিলুপ্ত করা হলে শেয়ারধারকগণ যে পরিমাণ ক্ষতির সম্মুখীন হতেন, তার চেয়ে অধিক ক্ষতির সম্মুখীন হলে তাকে বাড়তি ক্ষতির সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে। 

এ বিধান অনুযায়ী রেজল্যুশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করা স্বতন্ত্র পেশাদার মূল্যায়নকারী মাধ্যমে সম্পাদিত মূল্যায়নের ভিত্তিতে শেয়ারহোল্ডাররা কোনো ক্ষতিপূরণ প্রাপ্য হলে তা পরিশোধ করা হবে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Advertisement

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক সর্বোত্তম চর্চার সঙ্গে সংগতি রেখে আইএমএফ, বিশ্বব্যাংক ও এফসিডিও-এর কারিগরি সহায়তা ও মতামতসমূহ বিবেচনায় নিয়ে ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ করা হয়েছে। এ অধ্যাদেশে রেজল্যুশনে আওতাধীন ব্যাংকসমূহে আমানতকারী, শেয়ারহোল্ডারসহ বিবিধ পাওনাদারের অধিকারের বিষয়টি সুনির্দিষ্ট করা হয়েছে।

এর আগে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পাঁচ ব্যাংক একীভূত করার ঘোষণা দিয়ে শেয়ারহোল্ডারদের শেয়ারের মূল্য জিরো হওয়ার তথ্য তুলে ধরেন।

এরপর থেকে সাধারণ শেয়ারহোল্ডাররা বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তের বিরোধিতা করে গভর্নরের পদত্যাগ দাবি করেন এবং তারা বাংলাদেশ ব্যাংক ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করেন।

এর পরই বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এই সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

  • সর্বশেষ